1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

গাজী মাজহারুল আনোয়ার একজন ‘কিংবদন্তি’ : মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৯৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গাজী মাজহারুল আনোয়ার বাংলাদেশের একজন ‘কিংবদন্তি’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার সকালে গুলশানে ইউনাইটেড হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব এই কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের একজন কিংবদন্তি, শুধু গীতিকার বললে ভুল বলা হবে। একজন সৃজনশীল শিল্পী, যার কলমে এদেশে সৃষ্টি হয়েছে অসংখ্য অসাধারণ গান, কবিতা।

‘আমি কিছুটা আবেগ আপ্লুত। তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিলো অত্যন্ত ঘনিষ্ট। তিনি চলে গেছেন, আমি ঠিক মেনে নিতে পারছি না। আমরা একজন বিরল ব্যক্তিত্ব এবং অসাধারণ মেধাবী মানুষকে হারালাম।’

তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, ‘পরম করুণাময় আল্লাহর কাছে এই দোয়া করি তাকে যেন বেহেশত নসিব করেন এবং তার পরিবার, অসংখ্য গুণগ্রাহীকে যেন এই শোক সহ্য করার শক্তি দেন।’

এই বরণ্যে শিল্পীর গান মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা যুগিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে তার গান ছিলো আমাদের কাছে সবচেয়ে অনুপ্রেরণার এবং পরবর্তী সময়গুলোতে তিনি হাজার হাজার গান লিখেছেন। আমরা জানি বিবিসির যে রেকর্ড সেখানে তিনি হচ্ছেন সেই মহান শিল্পী, সেই মহান লেখক, গীতিকার, যার গান সবচেয়ে বেশি আছে।’

গীতিকার, চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক অসুস্থ গাজী মাজহারুল আনোয়ারকে বারিধারার বাসা থেকে রোববার সকাল সাড়ে ৬টার গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেয়া পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিলো ৭৯ বছর। তার মৃত্যু সংবাদ পেয়েই উত্তরার বাসা থেকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ছুটে যান বিএনপি মহাসচিব। তিনি মরহুমের ছেলে শরফরাজ মেহেদি উৎপলকে সান্ত্বনা দেন।

এই সময় বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, জাসাসের সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন এবং বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গাজী মাজহারুল আনোয়ারের স্ত্রী জোহরা গাজী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ে রিটা রহমান যুক্তরাষ্ট্রে থাকেন। পরিবারের সদস্যরা জানান, তিনি বিকেলে দুবাই হয়ে দেশে ফেরবেন।

এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক মামুন আহমেদ জানান, বরণ্য শিল্পী গাজী মাজহারুল আনোয়ারকে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি’র কাছে আবেদন করা হয়েছে।

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বারিধারার বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের সাত্বনা দেন।

মরহুমের লাশ গুলশানের ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com