1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

শ্রীলংকার কাছে হেরে যা বললেন টিম ডিরেক্টর সুজন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৭৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : এশিয়া কাপে সুপার ফোরের লক্ষ্য নিয়ে দেশ ছাড়লেও প্রথম পর্বেই বিদায় নিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আফগানিস্তান ও শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচেই জয়ের আশা জাগিয়ে হার নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা।

দলের এমন বেহাল দশায় হতাশ টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

চলমান এশিয়া কাপে বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরে যায় বাংলাদেশ। পরের ম্যাচে শ্রীলংকার কাছে টাইগারদের হার ২ উইকেটে।

খালি হাতে আসর থেকে বিদায় নিলেও দুই ম্যাচেই লড়াই জমিয়েছিল টাইগাররা।

বিশেষ করে শ্রীলংকার বিপক্ষে লম্বা সময় চালকের আসনে ছিল বাংলাদেশ। কিন্তু শেষ হাসি আর হাসতে পারেনি টাইগাররা। আফগানরা ৯ বল ও লংকানরা ৪ বল বাকি থাকতে ছিনিয়ে নেয় বিজয়। এ অবস্থায় অকপটে মন-মেজাজ ভালো না থাকা ও ক্লান্ত হয়ে পড়ার কথা জানিয়েছেন সুজন।

শুক্রবার দুবাইয়ে পরিবার নিয়ে টিম হোটেল থেকে বেরোনোর সময় বাংলাদেশি সাংবাদিকদের মুখোমুখি হন সুজন। তখনই তিনি ক্লান্তি ভর করার কথা জানান। সুজন বলেন, আমার একটুও ভালো লাগছে না। খুব ধকল গেছে। এখনই (বাংলাদেশে) চলে যেতে পারলে ভালো হতো। এদের (পরিবার) নিয়ে একটু ঘুরে আসি। আগামীকাল (শনিবার) যাব।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাম্প্রতিক পারফম্যান্স একেবারে তলানিতে। টিম ডিরেক্টর হিসেবে সুজনের ওপর দলকে সঠিক পথে ফেরানোর চাপ ছিল। এশিয়া কাপ থেকে আগেভাগে বাদ পড়ায় সেই চাপ নিঃসন্দেহে আরও ঘনীভূত হওয়ার কথা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রভাবশালী কর্মকর্তা সুজনের কণ্ঠে তাই শোনা যায় তীব্র হতাশার করুণ সুর। তার ভাষায়, আফগানিস্তান-শ্রীলংকা দুই দলের সঙ্গেই জেতা উচিত ছিল। আমরা জিততে শিখতে পারছি না।

শ্রীলংকার বিপক্ষে হারের কারণ হিসেবে এলোমেলো বোলিংকে দায়ী করেছেন সুজন। বাংলাদেশের সাবেক এ ক্রিকেটার বলেন, গতকাল (বৃহস্পতিবার) ব্যাটিংটা ভালো হয়েছে। সেটা নিয়ে সবাই খুশি ছিলাম। কিন্তু এত ওয়াইড-নো দিলে কি জেতা যায়? আমরা এই জায়গাতেই পিছিয়ে গেছি। খুব কষ্টকর ছিল মেনে নেয়া।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com