1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

ফিলিস্তিনির প্রেমে পড়ার তথ্যও জানাতে হবে ইসরায়েলকে!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে কোনো বিদেশি নাগরিক যদি ফিলিস্তিনি কারো প্রেমে পড়ে, সে ক্ষেত্রে বিষয়টি বাধ্যতামূলকভাবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানাতে হবে, নতুন এমন নিয়ম করেছে দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষ।

শনিবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, তারা যদি বিয়ে করে, তাহলে ২৭ মাস পর পশ্চিম তীর ছেড়ে যেতে পারবে। পশ্চিম তীরে বসবাস কিংবা পরিদর্শনে ইচ্ছুক বিদেশিদের ওপর নিয়ম কঠোর করার একটি অংশ এটি।

ফিলিস্তিনি এবং ইসরায়েলি এনজিওগুলো অভিযোগ করেছে, ইসরায়েল নিষেধাজ্ঞার মাত্রা নতুন স্তরে নিয়ে গেছে। সোমবার থেকে নতুন নিয়ম কার্যকর করার কথা রয়েছে।

ইসরায়েল কর্তৃপক্ষ নিয়ম বেঁধে দিয়ে বলেছে, পশ্চিম তীরে কোনো ফিলিস্তিনির সঙ্গে বিদেশি কেউ সম্পর্ক গড়লে, সম্পর্ক শুরু হওয়ার ৩০ দিনের মধ্যে কর্তৃপক্ষকে তা জানাতে হবে।

ফিলিস্তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন বিধি-নিষেধের অধীনে ১৫০ জন শিক্ষার্থী ভিসা এবং ১০০ জন বিদেশি প্রভাষকের কোটা রাখা হয়েছে। যদিও ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোতে এ ধরনের কোনো সীমা বেঁধে দেওয়া নেই।

ব্যবসায়ী থেকে শুরু করে ত্রাণ সংস্থাগুলো বলছে, ইসরায়েলের বেঁধে দেওয়া নতুন নিয়মে তারাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com