1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

বিএনপিকে মোকাবিলায় আজ থেকে মাঠে থাকবে যুবলীগ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপি-জামায়াতের ‘দেশবিরোধী নৈরাজ্য, তাণ্ডব ও পুলিশের ওপর হামলার’ প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ সারা দেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ। বিএনপির ‘দেশবিরোধী নৈরাজ্য, তাণ্ডব ও হামলা’ মোকাবিলা করতে আজ থেকেই মাঠে থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের অন্যতম এ অঙ্গসংগঠন।

শুক্রবার কেন্দ্রীয়ভাবে ঢাকায় ফার্মগেটে ঢাকা মহানগর যুবলীগ উত্তর এবং ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় রাজপথে থেকেই বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের দাঁতভাঙ্গা জবাব দেওয়ার ঘোষণা দেন যুবলীগ নেতারা।

উত্তর যুবলীগ আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে আজ যখন বাংলাদেশ সারা পৃথিবীতে উৎকৃষ্ট রাষ্ট্রীয় ব্যবস্থা ও মানবিকতার উদাহরণ হিসেবে দেখিয়ে যাচ্ছেন তখনই বিএনপি-জামায়াত তাদের মিথ্যা ও নৈরাজ্যের রাজনীতির অবতারণা করছে। এটাই তাদের চরিত্র। তিনি বিএনপিকে হুঁশিয়ার করে বলেন, আজ থেকে আমরা মাঠেই থাকব। মাঠে থেকেই আপনাদের সব নৈরাজ্য, সন্ত্রাস, ষড়যন্ত্র আর হিংসার জবাব দেব।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ, আবু আহমেদ নাসিম পাভেল, রফিকুল ইসলাম, নবী নেওয়াজ, এনামুল হক খান, মোয়াজ্জেম হোসেন, ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সুব্রত পাল, ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, উত্তরের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি এইচএম রেজাউল করিম রেজা, কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com