1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

টুটুল-সোনিয়াকে নিয়ে এ কি বললেন পার্থ মজুমদার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জুলাইয়ে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে বিয়েরপিঁড়িতে বসেন সংগীতশিল্পী টুটুল ও যুক্তরাষ্ট্র প্রবাসী উপস্থাপিকা শারমিন সিরাজ সোনিয়া—এমন খবরই কম-বেশি সবার জানা। তবে এ ঘটনা মিথ্যা দাবি করে রীতিমতো বোমা ফাটালেন সংগীতশিল্পী পার্থ মজুমদার। তিনি টুটুলের ঘনিষ্ঠজনও বটে!

বুধবার পার্থ মজুমদার তার ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে তিনি বলেন, টুটুল-সোনিয়া বিয়ে করেননি।

পার্থ মজুমদার বলেন, আমি টুটুলকে সরাসরি প্রশ্ন করেছিলাম, তুমি কি বিয়ে করেছো? ও আমাকে বলেছে, ‘না, বিয়ে করিনি। তবে হয়তো করবো।’ আমার কাছে তার লেখাও আছে, কথা আছে। কিন্তু কারো বিশ্বাস করে লেখা, নিজের একান্ত কথা, প্রকাশ করার মতো বেঈমানী আর কিছু নাই। তাই সে কাজটি করলাম না।

তিনি বলেন, আমি টুটুলকে বলেছি, বিয়ে করলে করেছো; না করলে না করেছো তা একান্ত তোমার ব্যাপার। আমার কাছে তুমি এমন করে বলছো কেন? ও আমাকে বলেছে, ‘দাদা আমি বিয়ে করিনি। আমি অন্তত তোমাকে মিথ্যা কথা বলব না।’ এখন সে যদি মিথ্যা কথা বলে থাকে, সেটা তার বিষয়।

সোনিয়ার কাছে টাকা চেয়েছিলেন টুটুল। এ নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে বলে জোর গুঞ্জন উড়ছে। সোনিয়ার কাছে টাকা চাওয়ার বিষয়ে পার্থ মজুমদার বলেন, বলা হচ্ছে, ব্যবসা করবে বলে নতুন বউয়ের কাছে টাকার জন্য চাপ দিচ্ছে। এটা আমার বিশ্বাস হয় না। আমি ওই টুটুলকে জানি না। এসব কথা অসম্মানজনক মনে হয়েছে। তবে মানুষ বদলে যায়। তা যদি করে থাকে, আমি আমাকেই ক্ষমা করতে পারব না।

১৯৯৯ সালের ১৯ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদ। দীর্ঘ পাঁচ বছর আলাদা থাকার পর গত বছরের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে এ জুটির বিবাহবিচ্ছেদ ঘটে। এর আগে এ সংসারের ইতি টানার বিষয়টি নিশ্চিত করেন তানিয়া।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com