1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

জন্মদিনের পার্টি নিয়ে কটূক্তির জবাবে যা বললেন শ্রীলেখা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জন্মদিনেও শান্তি নেই টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রর। ২৪ ঘণ্টাও কাটেনি ৫০-এ পা দিয়েছেন তিনি। মঙ্গলবার কাছের মানুষদের নিয়ে চুটিয়ে উদযাপনও করেছেন অভিনেত্রী। সোমবার রাত থেকে শুরু হয়েছে খাওয়া-দাওয়া, নাচ-গান, হই-হুল্লোড়। জন্মদিন উদযাপনের সেই মুহূর্তগুলো নেটমাধ্যমে ভাগও করে নিয়েছিলেন নায়িকা। ব্যস যে-ই না ছবি শেয়ার করা, সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে শুরু হয় কটাক্ষের বন্যা।

জন্মদিনে ‘টাকিলা শট’ খাওয়ার ভিডিও দিয়েছিলেন অভিনেত্রী। তা দেখেই বিভিন্ন মানুষের বিভিন্ন মন্তব্য। আর তা দেখেই রেগে আগুন শ্রীলেখা। লিখলেন, “আমার টাকিলা শট নেওয়ার ভিডিও টিএমসি’র ছানাপোনারা ভাইরাল করেছে। বেচারাদের চুরির পয়সায় সস্তা বাংলা খেতে হয়, আমার দামি … খাওয়া দেখে হয়তো কষ্ট পেয়েছে। আহা রে! নিজের জন্মদিনে, নিজের বাড়িতে, নিজের পয়সায় খেয়েছি— বেশ করেছি। কারও অনুপ্রেরণায় খাই না।”

জন্মদিনের আনন্দের মাঝে হঠাৎ এমন মন্তব্য বেশ ছন্দপতন করে। এ প্রসঙ্গে শ্রীলেখা বলেন, “এরা আমার পাত্তা পাওয়ারই যোগ্য নয়। কারও বাবার টাকায় আমি জন্মদিন উদযাপন করিনি। ভাল, আমার নামে কুৎসা রটিয়ে যদি ওদের কিছু টাকা রোজগার হয়, তো ভাল। আমার কিছু যায়-আসে না।” আপাতত নিজের পরিচালনায় মন দিতে চান শ্রীলেখা। খুব শিগগিরই শুরু করবেন তার পরবর্তী ছবির কাজ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com