1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

হংকংকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করলো ভারত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পাকিস্তানের পর হংকংকে হারিয়ে ‘এ’ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সুপার ফোর নিশ্চিত করেছে ভারত। হংকংকে ১৯৩ রানের লক্ষ্য দিয়ে ৫০ রানের জয় নিশ্চিত করেছে ডিপেন্ডিং চ্যাম্পিয়নরা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত খেলেছে হংকংয়ের ব্যাটাররা। ওপেনিং জুটি থেকে খুব বেশি রান না এলেও বাবর হায়াত ও কিঞ্চিত শাহার ব্যাট ভয় ধরিয়ে দিয়েছিল ভারতকে। পাওয়ার প্লেতে তোলে ৫২ রান। বাবরের ব্যাটে আসে তিনটি চার ও দুটি ছক্কায় ৪১ রান।

কিঞ্চিত শাহ লড়াই করেন ১৮ ওভার পর্যন্ত। তার আগে আইজাজ খানের ১৪ রানের ইনিংস। কিঞ্চিত শাহকে ৩০ (২৮) রানে ফেরান ভুবনেশ্বর কুমার।

শেষ দিকে জিসান আলীর ১৭ বলে ২৬ রান ও স্কট ম্যাকখেনির ৮ বলে ১৬ রানের ইনিংসে হংকং থামে ৫ উইকেটে ১৫২ রানে।

ভারতের পক্ষে ১টি করে উইকেট নেন ভুবনেশ্বর, অর্শদিপ সিং, রবীন্দ্র জাদেজা ও আভেশ খান।

এর আগে সন্ধ্যায় দুবাই স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১৯২ রান তোলে ভারত। ব্যাট করতে নেমে দুই ওপেনারের জুটি ভাঙে পঞ্চম ওভারের শেষ বলে। রোহিত শর্মাকে ৩৬ (৩৯) রানে ফেরান মোহাম্মদ গাজামফার। এরপর দলীয় ৯৬ রানের মাথায় আয়ুশ শুকলার বলে ক্যাচ দিয়ে বিদায় নেন ২১ রান করা লোকেশ রাহুল।

দুই ওপেনারের বিদায়ের পর আর উইকেট দিতে হয়নি ডিপেন্ডিং চ্যাম্পিয়নদের। ৪০ বলে পঞ্চাশ রান পূর্ণ করেন কোহলিকে। এই ম্যাচ দিয়ে ফর্মে ফেরার একটা ইঙ্গিতও দিয়ে রাখলেন দলের এই সেরা ব্যাটার।

বিরাটের ব্যাট থেকে ধীরে রান আসলেও তাণ্ডব চালান সূর্যকুমার। মাত্র ২২ বলে পূর্ণ করেন পঞ্চাশ। হারুণ আর্শাদের করা ইনিংসের শেষ ওভারে যাদব ছক্কা মারেন ৪টি।। শেষ পর্যন্ত বিরাট ৫৯ (৪৪) ও যাদব ৬৮ (২৬) রানে অপরাজিত থেকে ছাড়েন মাঠ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com