1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল

শারজাহতে তৃতীয় ভুল নাকি আফগান বধ?

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ২৭২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : টি-টোয়েন্টিতে আজ মঙ্গলবার (৩০ আগস্ট) থেকে পুনরায় শুরু হচ্ছে সাকিব যুগ। সেই সঙ্গে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় খেলাটি শুরু হবে।

বছর না ঘুরতেই তৃতীয়বারের মতো শারজাহতে খেলতে নামছে বাংলাদেশ। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে শারজাহর দুই ম্যাচেই কন্ডিশন বুঝতে ও উইকেট পড়তে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ। এবার তাই ভীষণ সতর্ক দল। সোমবার সংবাদ সম্মেলন শেষ হতেই টিম ডিরেক্টর খালেদ মাহমুদকে নিয়ে ছুটলেন বাংলাদেশের টেকনিক্যা ল ডিরেক্টর শ্রীধরন শ্রীরাম। আগেভাগে ম্যাচ ভেন্যুর কন্ডিশন বুঝে নেওয়া।

ব্যর্থতায় ঘেরা গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই মাঠে দুই ম্যা চেই ‘ভুল একাদশ’ গড়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যা চে বাড়তি পেসার দরকার ছিল, দল নেমেছিল তিন স্পিনার নিয়ে। যেখানে চার পেসার খেলিয়ে সফল হয়েছিল শ্রীলঙ্কা। আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন স্পিনার দরকার ছিল, সেই ম্যা চ খেলতে নেমেছিল দুই জন নিয়ে।

শারজাহর সেই মাঠেই মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে ম্যা চ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু হচ্ছে বাংলাদেশের। সংযুক্ত আরব আমিরাতে আসার পর থেকে দল অনুশীলন করছে দুবাইয়ে। শারজাহ সম্পর্কে নতুন করে কিছু জানার সুযোগ মেলেনি। তাই সোমবার অনুশীলন রেখেই সেখানে গেলেন শ্রীরাম।

শারজাহর কন্ডিশন দেখে ঠিক করবেন পরিকল্পনা। তবে এর আগেই একাদশ ঠিক করে ফেলার কথা জানালেন শ্রীরাম।

“না, কম্বিনেশন নিয়ে আমি কোনো ধারণা দিতে চাই না। কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার খেলোয়াড়রা এটা জানে।”

শারজাহতে উইকেট মেলে দুই রকম। কখনও ব্যা টিংয়ের জন্যা সহায়তা থাকে, কখনও স্পিনারদের জন্যা। তাই সংশয়ের একটা জায়গা থাকেই। তবে সেখানে অনুশীলন করতে না পারা নিয়ে মোটেও উদ্বিগ্ন নন শ্রীরাম। অনুশীলনের জন্যদ দুবাই-ই তার প্রথম পছন্দ।

“(ভেন্যুেতে অনুশীলন করতে না পারায় কোনো সমস্যায হবে?) আমার মনে হয় না। আমরা কোন ধরনের খেলা খেলতে চাই, সে ব্যাপারে স্বচ্ছ ধারণা আছে। শারজাহতে আগেও অনেকবার খেলেছি, আমরা জানি সেখানে কী প্রত্যাশা করা যায়। আর শারজাহতে অনুশীলন না থাকাতে ভালোই হয়েছে। সেখানকার অনুশীলনের ব্যবস্থা খুব একটা সুবিধার না। এখানে দারুণ ব্যবস্থা। ফলে আমরা খুশি।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com