1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

আফগানিস্তান ভয়ঙ্কর দল: শ্রীরাম

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ২৬৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : এশিয়া কাপে প্রথম ম্যাচে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। প্রথম সেশনে বোলিং এবং দ্বিতীয় সেশনে পাওয়ার হিটিংয়ের পাত্তাই পায়নি দ্বীপরাষ্ট্রকে। নিজেদের প্রথম ম্যাচে আজ আফগান বোলিংয়ের পাশাপাশি তাদের পাওয়ার ব্যাটিংকেও সামলাতে হবে সাকিব বাহিনীকে। এই ম্যাচের আগে আফগানদের ভয়ঙ্কর দল হিসেবে আখ্যা দিয়েছেন টাইগারদের টেকনিক্যাল কোচ শ্রীধরন শ্রীরাম।

মঙ্গলবার (৩০ আগস্ট) শারজাহতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। সেই ম্যাচের আগে আজ সোমবার (২৯ আগস্ট) সংবাদ সম্মেলনে আসেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট শ্রীরাম।

রশিদকে নিয়ে এক প্রশ্নের উত্তরে শ্রীরাম জানিয়েছেন আফগানিস্তান ভয়ঙ্কর দল। তবে পুরো দলের বিপক্ষে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।

শ্রীরাম বলেন, ‘আফগানিস্তান ভয়ংকর দল। তারা শুধু রশিদ খানের উপর নির্ভরশীল নয়। আমরা সবাই জানি রশিদ খান বিশ্বের একজন বিখ্যাত টি-টোয়েন্টি বোলার। এটা অস্বীকার করার কিছু নেই। তবে শুধু রশিদ খান, মোহাম্মদ নবী ও ফজল হক ফারুকি বিষয় না, আমরা পুরো দলের বিপক্ষেই খেলার জন্য প্রস্তুত হচ্ছি।’

আফগানদের বিপক্ষে ম্যাচটি শারজাহতে হলেও বাংলাদেশ শেষবারের মতো অনুশীলন করছে দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে। স্থানীয় সময় বিকেল ৪টা থেকে শুরু হয় অনুশীলন। তবে আজকের অনুশীলনটি ছিল ঐচ্ছিক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com