1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

শক্তিশালী চীনকে হারিয়ে চমক বাংলাদেশের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৩০৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশের ক্রীড়াপ্রেমীরা ভারত-পাকিস্তান এশিয়া কাপ ক্রিকেট দেখায় যখন ব্যস্ত, ঠিক সেই মুহুর্তে বাহরাইন থেকে সুখবর দিয়েছেন ভলিবল খেলোয়াড়রা। এশিয়ান অ-২০ ভলিবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ৩-২ সেটে চীনকে হারিয়ে পঞ্চম হয়েছে।

চীনকে হারিয়ে বাংলাদেশের খেলোয়াড়রা বেশ উচ্ছ্বসিত। বাহরাইনের মানামার ভলিবল ভেন্যুতে বেশ উল্লাস করেছে। দলের অন্যতম খেলোয়াড় তানভীর হোসেন তন্ময় প্রতিক্রিয়া ব্যক্ত করলেন এভাবে, ‘গতকাল কোরিয়ার বিপক্ষে হেরে আমরা সেমিফাইনাল খেলতে পারিনি। আজ শেষ ম্যাচে সবাই জিততে চেয়েছিল। চীনকে হারিয়ে আমরা পঞ্চম হয়েছি। আমরা সবাই অত্যন্ত খুশি।’

এশিয়ান অ-২০ চ্যাম্পিয়নশিপের পঞ্চম হওয়া দারুণ সাফল্য বাংলাদেশের জন্য। আজ পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে বেশ প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়তে হয়েছিল। প্রথম দুই সেট বাংলাদেশ ৩২-৩০, ২৫-১৯ পয়েন্টে জিতে এগিয়ে গিয়েছিল।

পরের দুই সেট আবার চীন ২৩-২৫, ২২-২৫ পয়েন্টে জিতে সমতায় ফেরে। ফলে পঞ্চম সেটটি ম্যাচের ফলাফল নির্ধারণী হয়ে দাঁড়ায়। যে জিতবে, সেই অধিকার করবে পঞ্চম স্থান। সেই সেট শেষে হাসি ফুটে বাংলাদেশের মুখেই। ১৫-১৩ পয়েন্টে জিতে টুর্নামেন্টে পঞ্চম স্থান অর্জন করে।

বাংলাদেশ এর আগে কাতারকে হারিয়ে কোয়ার্টারে উঠেছিল। গতকাল কোয়ার্টার ফাইনাল খেলায় কোরিয়ানদের কাছে সরাসরি ৩-০ সেটে হেরে যায় লাল সবুজের দল। সেই ম্যাচে বাংলাদেশ প্রথম সেটটায় হারে ২৫-১৫ তে। দ্বিতীয় সেটে ব্যবধান ২৫-১৩। ঘুরে দাঁড়াতে পারেনি শেষ সেটেও।

এর আগে টুর্নামেন্টের গ্রুপ পর্বে ইরাককে হারিয়ে শুরু করেছিল বাংলাদেশ। এরপর অস্ট্রেলিয়ার কাছে ৩-২ সেটে হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়। তাতে প্রি-কোয়ার্টার ফাইনালে পায় অন্য গ্রুপে রানার্স আপ হওয়া কাতারকে। সেই ম্যাচে ৩-১ সেটে জিতে প্রথমবারের মতো এশিয়ান জুনিয়র ভলিবলের কোয়ার্টারে জায়গা করে নেয় বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com