1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ : আজকের আম্পায়ার বাংলাদেশের মুকুল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৩২৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : এশিয়া কাপের মঞ্চে প্রথমবারের মতো আম্পায়ারিং করতে যাচ্ছেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল এবং গাজী আশরাফুল আফসার সোহেল।

তাদের মধ্যে মূল আম্পায়ারের ভূমিকায় মুকুল থাকবেন সবচেয়ে কাঙ্ক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচে। এমন দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।

অন ফিল্ড আম্পায়ার হিসেবে এই কাজটিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বাংলাদেশি এই আম্পায়ার।

মাসুদুর রহমান মুকুল বলেন, ভারত-পাকিস্তান ম্যাচের ফ্লেভার থাকে অন্যরকম। আমি এটাকে চাপ হিসাবে নিতে চাচ্ছি না। ইটস অ্যা চ্যালেঞ্জ। শুধু আমার জন্য না, আমাদের দেশের সব আম্পায়ারদের জন্যই এটা চ্যালেঞ্জ। দিনশেষে আমাদের নামের পাশে বাংলাদেশের নাম লেখা থাকে।

তিনি আরো বলেন, আমার প্রধান লক্ষ্য বেস্ট পারফর্ম করাটা। আমি চাই আমার পারফর্ম দেখে সবাই জানুক বাংলাদেশি আম্পায়ারাও ক্যাপাবেল। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো এবং এটাকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি আমি।

আমি জানি আমরা যদি এই চ্যালেঞ্জকে ভালোভাবে পার করতে পারি তাহলে আমাদের বাংলাদেশের আম্পায়ারদের জন্য একটা পথ সৃষ্টি হবে। আমরা আরো বড় বড় ম্যাচ আম্পায়ারিং করার সুযোগ পাবো।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে রোববার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। অনেক আগেই এ ম্যাচের টিকিট ফুরিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com