1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা

পররাষ্ট্রমন্ত্রীকে লিগ্যাল নোটিশ পাঠানো আইনজীবীকে হত্যার হুমকি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১৮৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ পাঠানো সুপ্রিম কোর্টের আইনজীবী মো. এরশাদ হোসেন রাশেদকে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এ বিষয়ে তিনি রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে তিনি উল্লেখ করেছেন, পররাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ পাঠানোর পর থেকে দেশি-বিদেশি বিভিন্ন নম্বর থেকে আমাকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন ও জীবননাশের হুমকি প্রদান করা হচ্ছে।

আজ (মঙ্গলবার) সকালে কল করে আমাকে বলা হয়, সমস্যার সমাধান করবি কি না? ‘আমি কিন্তু ডাইরেক্ট গুলি করে মাইরা ফালাই।’ আমি তার পরিচয় জানতে চাইলে তিনি উত্তরে বলেন, আমি গুলি কইরা মাইরা ফালাই এটাই আমার পরিচয়। তারপর আমি ফোন কল কেটে দেই। পরে একই ব্যক্তি আবারও আমাকে কল করে কোর্টের সামনে গুলি করে মেরে ফেলার হুমকি দেয়।

আইনজীবী এরশাদ হোসেন রাশেদ বলেন, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি নাম-পরিচয় জানতে পারিনি। আমি পররাষ্ট্রমন্ত্রীকে উকিল নোটিস পাঠিয়েছি জন্যই এই হত্যার হুমকি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com