1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

প্রেমে পড়লে মৌসুমীর প্রেমে পড়তাম: মিশা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ২৫২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। প্রায় ৩২ বছরের অভিনয় জীবনে নিজেকে কিংবদন্তি হিসেবেই তুলে ধরেছেন তিনি।

সিনেমায় কাজ করতে গিয়ে অনেক নায়ক-নায়িকাই প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। তাদের কেউ কেউ এখনও সুখে সংসার করছেন, আবার কারও সংসার ভেঙেছে। এ ছাড়াও কেউ কেউ শুধু দূর থেকেই ভালোবেসেছেন।

সিনেমায় যদি কারও প্রেমে পড়তেই হতো তাহলে চিত্রনায়িকা মৌসুমীর প্রেমেই পড়তেন খল অভিনেতা মিশা সওদাগর। চিত্রনায়ক সাইমন সাদিকের ভ্লগে এমনটাই জানিয়েছেন তিনি।

মিশা বলেন, ‘সিনেমায় যদি কারও প্রেমে পড়তেই হতো, তাহলে আমি মৌসুমীর প্রেমে পড়তাম। ওর কোয়ালিটি, পার্সোনালিটির জায়গা থেকে ভালো লাগতো। অবচেতন মনেই ওর প্রতি ভালো লাগা কাজ করত। তবে প্রেমে পড়েছি, এটা বলা যাবে না।’

এ সময় শাবনূরের প্রসঙ্গ টেনে মিশা বলেন, ‘শাবনূরের অভিনয়ের প্রেমে পড়েছিলাম। ওর কণ্ঠস্বর আর চোখের ব্যবহার ছিল চমৎকার। ওর মতো শিল্পী আমাদের প্রজন্মে নম্বর ওয়ান।’

ব্যক্তিজীবনে স্ত্রী মিতার সঙ্গে সুখে সংসার করছেন মিশা সওদাগর। ক্লাস টেনে পড়ার সময় প্রেমে পড়েছিলেন তারা। সেই প্রেমকে পূর্ণতা দিয়ে বিয়েও করেন। অল্প বয়সে বিয়ে করায় স্ত্রী ছাড়া অন্য কারও প্রেমে পড়ার সুযোগই পাননি এই অভিনেতা। সিনেমায় আসার পর প্রেমের সুযোগ এলেও নিজেকে এসবে জড়াননি তিনি। স্ত্রী ছাড়া অন্য কারও প্রেমে পড়েননি- সাইমনের ভিডিওতে স্পষ্ট জানিয়ে দেন মিশা সওদাগর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com