1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

প্রেমের কথা স্বীকার করে, ববি দিলেন বিয়ের খবর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৩৩৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঢাকাই সিনেমার নায়িকা ইয়ামিন হক ববি প্রেম করছেন, এই গুঞ্জন অনেক দিনের। যদিও তিনি সেটা বরাবরই অস্বীকার করে এসেছেন।

তবে এবার ববি ও প্রযোজক-ব্যবসায়ী সাকিব সনেটের প্রেমের গুঞ্জন সত্যি হল। নোলক সিনেমার শুটিং করতে গিয়েই সাকিব-ববির সখ্যতা গড়ে ওঠে।

তবে সেটি প্রেম ছিল না। দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলমান ছিল বহুদিন। একটা সময় সেই বন্ধুত্ব রূপ নেয় ভালোবাসায়। দীর্ঘদিন ধরেই সেই গুঞ্জনের পর অবশেষে প্রেমের বিষয়টি স্বীকার করেছেন ববি ও সাকিব সনেট।

এ ব্যাপারে ববি বলেন, সাকিব সনেটের সঙ্গে পরিচয় অনেক দিনের সেই নোলক সিনেমার শুরু থেকেই। আসলে প্রেম-ভালোবাসার চেয়ে আমার কাছে ও (সাকিব সনেট) আস্থার নাম। আমি তাকে খুব বিশ্বাস করি। শুরু থেকেই মনে হয়েছে ভালো মনের মানুষ।

তবে আমরা বিয়ে কবে করব তা বলার মতো সময় এখনও আসেনি। যা কিছু হবে দুই পরিবারের সদস্যদের সিদ্ধান্তেই হবে। বিয়ে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমি একজন মানুষের সঙ্গে সারাটি জীবন কাটাতে চাই। সেটি যদি সাকিব সনেট হয় সেটি অবশ্যই ভালো হবে। ও আমার খুব বিশ্বস্ত বন্ধু।

বিষয়টি নিয়ে সাকিব সনেট বললেন, মানুষ হিসেবে ববি অনেক বড় মনের। তার সঙ্গে না মিশলে আসলে বুঝতাম না। তার মতো একজন মানুষকে পেয়ে আমি ধন্য।

এদিকে প্রেমের বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই প্রিয়জনদের শুভেচ্ছায় ভাসছেন ববি-সনেট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com