1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ

জেনে নিন তুরস্ক-ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৩২৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সামরিক শক্তির দিক থেকে কোন দশটি দেশ সবচেয়ে এগিয়ে? বিশ্বের ১৩৮টি দেশকে নিয়ে করা বিশ্ব র্যাং কিং অনুযায়ী একটা তালিকা ২০২০ সালে প্রকাশ করা হয়েছে। জেনে নিন সেই তালিকা।

মিশর, বিশ্ব র্যাং০কিং ৯
আরব বিশ্বের দেশগুলোর মধ্যে সামরিক শক্তির দিক থেকে সবার ওপরে রয়েছে আরব রিপাবলিক অব ইজিপ্ট। তাদের সামরিক খাতে বাজেট ১১২০ কোটি ডলার এবং সক্রিয় সেনাসদস্য সংখ্যা চার লাখ ৪০ হাজার। জিএফপি স্কোর ০.১৮৭২।

তুরস্ক, বিশ্ব র্যাংরকিং ১১
রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের দেশ তুরস্কের সক্রিয় সেনাসদস্য সংখ্যা তিন লাখ ৫৫ হাজারেরও বেশি। সামরিক খাতে বছরে ব্যয় ১৯০০ কোটি ডলার। জিএফপি স্কোর ০. ২০৯৮।

ইরান, বিশ্ব র্যাং কিং ১৪
ইরানের সক্রিয় সেনাসদস্য সংখ্যা পাঁচ লাখ ২৩ হাজার৷সামরিক খাতে বার্ষিক ব্যয় ১৯৬০ কোটি ডলার। ইরানের জিএফপি স্কোর ০.২১৯১।

সৌদি আরব, র্যাং কিং ১৭
কিংডম অব সৌদি অ্যারাবিয়ার সক্রিয় সেনাসদস্য চার লাখ ৭৮ হাজারেরও বেশি। সামরিক খাতে বাজেট ৬৭৬০ কোটি ডলার। তবে বিশাল বাজেট হলেও ০.৩০৩৪ জিএফপি স্কোর নিয়ে সৌদি আরব রয়েছে চতুর্থ স্থানে।

ইসরায়েল, বিশ্ব র্যাংনকিং ১৮
এক লাখ ৭০ হাজার সক্রিয় সেনাসদস্য নিয়ে ইসরায়েল আছে পঞ্চম স্থানে। সামরিক খাতে বাজেট ২০০০ কোটি ডলার। জিএফপি স্কোর ০.৩১১১।

আলজেরিয়া, বিশ্ব র্যাংয়কিং ২৮
উত্তর আফ্রিকার মাগরেব অঞ্চলের আরেক মুসলিম অধ্যুষিত (৯৯%) দেশ আলজেরিয়ার এক লাখ ৩০ হাজার সদস্য নিয়ে গড়া সামরিক বাহিনীর জন্য বাজেট ১৩০০ কোটি ডলার। জিএফপি স্কোর ০.৪৬৫৯।

সংযুক্ত আরব আমিরাত, বিশ্ব র্যাংধকিং ৪৫
সামরিক শক্তির দিক থেকে আরব বিশ্বের সব দেশের মধ্যে সংযুক্ত আরব আমিরাত থাকছে সাত নাম্বারে। তাদের জিএফপি স্কোর০.৭০৩৪, সক্রিয় সেনা সদস্য ৬৪ হাজার জন। সামরিক খাতে বার্ষিক ব্যয় ২২৭৫ কোটি ডলার।

ইরাক, বিশ্ব র্যাংবকিং ৫০
যুদ্ধে বিধ্বস্ত হলেও,অর্থনীতি দুর্বল হয়ে গেলেও আট নাম্বারে রয়েছে ইরাক। সামরিক খাতে বার্ষিক ব্যয় ১৭৩ কোটি ডলার। সর্বশেষ হিসাব অনুযায়ী ইরাকের সক্রিয় সামরিক সদস্য সংখ্যা এক লাখ ৬৫ হাজার। জিএফপি স্কোর ০.৭৯১১।

সিরিয়া, বিশ্ব র্যাংাকিং ৫৫
দীর্ঘ দিন ধরে যুদ্ধ চলছে সিরিয়ান আরব রিপাবলিকে। ফলে বাশার আল আসাদের অনুগত বাহিনীর শক্তিও কমেছে অনেক। তারপরও নয় নাম্বারে রাখতে হবে তাদের। দেশটির সক্রিয় সেনা সদস্য এক লাখ ৪২ হাজার জন। জিএফপি স্কোর ০. ৮২৪১। সামরিক খাতে বাজেট ১৮০ কোটি ডলার।

মরক্কো, বিশ্ব র্যাংনকিং ৫৭
উত্তর আফ্রিকার মাগরেব অঞ্চলের দেশ মরক্কোর সক্রিয় সেনাসদস্য সংখ্যা তিন লাখ ১০ হাজার। সামরিক খাতে বাজেট এক হাজার কোটি ডলার। জিএফপি স্কোর ০. ৮৪০৮। ছবিতে মরক্কোর জাতীয় পতাকা। সূত্র: সিইওওয়ার্ল্ড

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com