1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ

সৌদি নারীদের মাছ ধরার অনুমতি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ২৭৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সৌদি আরবে মৎসজীবী পেশায় নাম লেখাতে যাচ্ছেন সৌদি নারীরা। প্রথা ভেঙে প্রথা প্রথমবারের মতো পুরুষ শাসিত এই পেশা বেছে নিচ্ছেন দেশটির নারীরা।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পের অধীনে প্রথম দফায় ৬০ জন নারীকে এই পেশায় প্রশিক্ষণ দেওয়া হবে।

রক্ষণশীল দেশটিতে এর আগে মৎসজীবী হিসেবে নারীদের প্রবেশাধিকার সীমিত ছিল। কিন্তু ২০১৯ সাল থেকে শুরু হওয়া সংস্কারের অংশ হিসেবে দেশটির নারীরা বর্তমানে এমন নতুন চাকরি গ্রহণ করছে, যা আগে পুরুষদের পেশা হিসেবে বিবেচিত হতো।

টেকসই উন্নয়ন অর্জন এবং সৌদি অর্থনীতিকে বৈচিত্র্যময় করার লক্ষ্যে ‘ভিশন ২০৩০’ এর সঙ্গে সামঞ্জস্য রেখে দেশটির জিডিপিতে মৎস্য ও জলজ খাতের অবদান বাড়ানোর জন্য এই কর্মসূচি চালু করা হয়।

সৌদি আরবের অর্থনীতি পুনরুদ্ধারের প্রচেষ্টায় নারীদের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। আধুনিক বিশ্বের সঙ্গে তালমেলাতে লক্ষ্য স্থির করেছেন তিনি। হাতে নিয়েছেন ‘ভিশন ২০৩০’ প্রকল্প। এর আওতায় নারী স্বাধীনতা, উন্নয়ন আর প্রশাসনে নারীর অংশগ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে।

ধর্মীয় রক্ষণশীলতার গণ্ডি পেরিয়ে সৌদি নারীরা এখন আগের চেয়ে অনেক বেশি স্বাধীন। নারীরা এখন শহরগুলোতে গাড়ি চালাতে পারেন। গাড়ির গ্যারেজেও কাজ করছেন। অবিবাহিত নারীরা পুরুষ অভিভাবক ছাড়াই হোটেলের থাকার অনুমতি পেয়েছেন আরও দুবছর আগে। কনসার্ট কিংবা ক্রীড়া ইভেন্টেও নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ নয়। পুরুষ আত্মীয়ের অনুমতি ছাড়াই বিদেশ ভ্রমণে যেতে পারেন সৌদি নারীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com