1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এই সময় ডিমের ব্যবসা করলে গানম্যান রাখতাম : আসিফ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ২৬৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দিন দিন বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় পন্য ডিমের দাম। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ঢাকায় ফার্মের মুরগির ডিমের দাম ডজন প্রতি ৪০ টাকা বেড়ে ১৬০ টাকায় উঠেছে। দেশে এমন পরিস্থিতি আগে কখনও দেখা যায়নি। হঠাৎ এই দাম বৃদ্ধি নিয়ে বিরক্ত ও নাজেহাল সাধারণ মানুষ।

এবার ডিম ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মঙ্গলবার (১৬ আগস্ট) এক পোস্ট দিয়েছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর।

তিনি লেখেন, ‘আজ (মঙ্গলবার) সকাল নয়টা, আমি বাসায় ফিরছি, পথে মগবাজার রেলক্রসিং। ক্রস করার আগেই দেখা পেলাম একজন বিলিওনিয়ারের। উনার নাম কাওসার। তার ভ্যানভর্তি মুরগির ডিম।

হঠাৎ করেই সেমি ব্যাচেলর ফিলে চলে গেলাম। ডিম নাকি এখন একটার দামই পনেরো টাকা। কাওসারের পিছনে কোনো প্রহরী নেই, এই সময় আমি ডিমের ব্যবসা করলে অবশ্যই গানম্যান রাখতাম।

কাওসারকে ইশারায় ডাকলাম, চিনে ফেলেছে আমাকে। ছবি তুলতে চাইলাম, এক পর্যায়ে বলল স্যার মাস্কটা খোলেন। একটা নম্বর দিলো, কল দিলাম, বলল স্যার এটা আমার বউয়ের ইমো নম্বর, ছবিটা পাঠাই দিয়েন। যদিও ইমোর আশপাশে আমি নেই। কাওসার বোকা ছেলে, না হলে কি আমার মতো রমনীমোহন কাউকে বউয়ের নম্বর দেয়!’

তিনি আরও লেখেন, ‘বাসায় এসে বেগমকে বললাম কাওসারের বউকে এই ছবিগুলো পাঠিয়ে দাও, ইমো কাস্টিংয়ে আমি নেই। সব পর্ব শেষে সুঠামদেহী এই যুবকের কায়িক শ্রম, নিষ্ঠা আর আন্তরিকতায় আমি মুগ্ধ। শৈশবের খুচরা ধান্দা এখনও মাথায় ঘোরে, এক খাঁচি ডিম মেরে দেওয়ার ধান্দাও মাথায় ছিল, এখন তো এটা সম্ভব না।

ব্যাচেলর লাইফের মূল খাদ্য ডিমটা এখন সোনার ডিম হয়ে গেছে, মাত্র পনেরো টাকা। ভাল থাকুক খেটে খাওয়া কাওসারের দল, চেটে খাক কাউরালের দল। অদম্য কাওসারদের সরলতাই এখনও এই দেশের সেরা শক্তি। ওরা জিতবেই, ওদের জিততেই হবে। ভালোবাসা অবিরাম।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com