1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

প্রথম সন্তানের বয়স ৪ মাস না হতেই ফের মা হচ্ছেন অভিনেত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ২৪৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : তারকা দম্পতি দেবিনা ব্যানার্জি ও গুরমিত চৌধুরী গত ৩ এপ্রিল কন্যা সন্তানের মা-বাবা হন। প্রথম সন্তানের বয়স এখনো সাড়ে ৪ মাস পূর্ণ হয়নি। তার আগেই দ্বিতীয় সন্তান আগমনের খবর দিলেন ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় এই দুই তারকা।

মঙ্গলবার (১৬ আগস্ট) দেবিনা তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে দ্বিতীয় সন্তানের মা হতে যাওয়ার খবর জানান।

ছবিতে দেখা যায়, গুরমিত চৌধুরী কন্যা লিয়ানাকে কোলে নিয়ে স্ত্রী দেবিনাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন। গুরমিতকে জড়িয়ে ধরে আলট্রাসনোগ্রাফির ফিল্ম প্রদর্শন করেছেন দেবিনা।

এ ছবির ক্যাপশনে দেবিনা লিখেন- কিছু সিদ্ধান্ত ঐশ্বরিকভাবে নির্ধারিত হয়। যা কেউ বদলাতে পারে না। এটি তেমনি একটি আশীর্বাদ। আমাদের পূর্ণতা দিতে সে আসছে।

টিভি অনুষ্ঠান ‘রামায়ণ’-এ প্রথম একসঙ্গে অভিনয় করেন দেবিনা-গুরমিত। এতে তারা রাম ও সীতা চরিত্রে অভিনয় করেন। এ দুটি চরিত্র তাদের ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। এ সময়ে সম্পর্কে জড়ান তারা। দীর্ঘ ৬ বছর চুটিয়ে প্রেম করার পর বিয়ে করেন গুরমিত-দেবিনা।

অনেক দিন ধরেই সন্তানের অপেক্ষায় ছিলেন এই তারকা দম্পতি। দীর্ঘ দিন বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হয়েছেন তারা। সর্বশেষ গত ফেব্রুয়ারিতে এই দম্পতি ঘোষণা দেন, তাদের সংসার আলো করে আসছে প্রথম সন্তান। পাশাপাশি বেবি বাম্পের ছবিও প্রকাশ করেন দেবিনা।

শুধু ছোট পর্দা নয়, ‘ওজাহ তুম হো’, ‘পল্টন’-এর মতো সিনেমায়ও অভিনয় করেছেন গুরমিত। অন্যদিকে ‘খামোশ’ সিনেমায় কাজ করেছেন দেবিনা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com