1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা খুলনার ফুলতলায় ৩ টি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলিসহ গ্রেফতার – ২

বঙ্গবন্ধু হত্যার যড়যন্ত্রকারীদের খুঁজতে চলতি বছরই কমিশন গঠন: আইনমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ২৩৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যায় জড়িত ষড়যন্ত্রকারীদের খোঁজার বিষয়ে কমিশন গঠন চলতি বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে। এরই মধ্যে কমিশনের রূপরেখা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রাজধানীর একটি হোটেলে শনিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে শ্রম আপিল ট্রাইব্যুনালে কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, কমিশনের রূপরেখা প্রস্তুত। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হবে। পরে প্রধানমন্ত্রী প্রয়োজনে সংযোজন-বিয়োজন করবেন। তিনি (প্রধানমন্ত্রী) প্রয়োজনীয় সংশোধন করে চূড়ান্ত অনুমোদন করবেন।

কমিশনের অগ্রগতির বিষয়ে প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ষড়যন্ত্রকারীদের খোঁজার বিষয়ে কমিশনের রূপরেখা তৈরি করেছি। এখন কমিশন গঠন ও এর কার্যপ্রণালি নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া জরুরি।

কোভিডের জন্য দেরি হয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এখানে অর্থনৈতিক বিষয়েও কিছু সিদ্ধান্ত নিতে হচ্ছে। সেজন্য কমিশনের রূপরেখার বিষয়ে নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করা হয়ে উঠছে না। আশা করছি, কিছু দিনের মধ্যে আলোচনায় বসতে পারব। এ বছর নাগাদ আমরা হয়তো কমিশন চালু করতে পারব।

এ সময় ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে ফিরিয়ে আনতেও সরকার সচেষ্ট বলে মন্তব্য করেন আনিসুল হক।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. সেলিনা আক্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী মন্নুজান সুফিয়ান, শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. ফারুক, আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টুমো পোটিআইনেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com