1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা: সাকিব অধিনায়ক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ২১৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করার পরই অনেকটা নিশ্চিত হওয়া গিয়েছিল যে, সাকিব আল হাসানই হচ্ছেন এশিয়া কাপে বাংলাদেশ দলের অধিনায়ক। এছাড়া দেখার বিষয় ছিল মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদকে এশিয়া কাপ টি-টোয়েন্টিতে দলে ফেরানো হয় কি না। মূলত জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলে যারা ছিলেন তাদেরকেই এশিয়া কাপ টি-টোয়েন্টি দলে রাখা হলো। শুধু ইনজুরির কারণে বাদ পড়লেন নুরুল হাসান সোহান এবং ওপেনার লিটন দাস। এই দু’জনের জায়গায় দলে ফিরলেন মুশফিক এবং মাহমুদউল্লাহ। আর সাকিব আল হাসানকে দলে ফেরানো হলো অধিনায়ক হিসেবে।

জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দল থেকে বিশ্রাম দেয়া হয়েছিল দু’সিনিয়র মুশফিক এবং রিয়াদকে। সাকিব নিজে থেকেই ছুটি নিয়েছিলেন। যদিও সোহানের ইনজুরির কারণে জিম্বাবুয়ে সফরের শেষ টি-টোয়েন্টি ম্যাচে দলে ফেরানো হয়েছিল রিয়াদকে।

বিশেষ করে লিটন দাস এবং নুরুল হাসান সোহানের ইনজুরির কারণে এই দুই সিনিয়রের দলে ফেরার পথটা সুগম হয়েই ছিল। অবশেষে সব জ্বল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাকিব আল হাসানকে করা হলো এশিয়া কাপ টি-টোয়েন্টি দলের অধিনায়ক এবং দলে ফেরানো হলো মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে।

বাংলাদেশের ১৭ সদস্যের দল:

সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মাহাদি, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, ইবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান (সুস্থ হওয়া সাপেক্ষে), তাসকিন আহমেদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com