1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন।

কাতার বিশ্বকাপের জার্সি উন্মোচন ব্রাজিলের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৩৯২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আসন্ন কাতার বিশ্বকাপের জন্য ব্রাজিলের জার্সি বানানোর দায়িত্ব দেওয়া হয়েছিল ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকিকে। প্রতিষ্ঠানটি বিশ্বকাপ শুরুর ১০৪ দিন আগে প্রকাশ করল সেলেসাওদের জার্সি।

এবারের জার্সিটি জাগুয়ার দ্বারা অনুপ্রাণিত হয়ে বানিয়েছে নাইকি।

অ্যামাজন জঙ্গলের সবচেয়ে বড় বিড়ালের প্রজাতি হচ্ছে জাগুয়ার। এটি বিড়ালের প্রজাতির মধ্যে সবচেয়ে বেশি হিংস্র। ব্ল্যাক-ফুটেড এই বিড়ালের শিকার ধরার পারসেন্টেজ ৬০ শতাংশেরও বেশি।

সেই জাগুয়ার প্রিন্টেড জার্সিতে ব্রাজিলের নতুন জেনারেশনের ফুটবলারদের অনুপ্রাণিত করতে চাইছে নাইকি।

সেই লক্ষ্যে বিশ্বকাপে ব্রাজিলের জন্য জাগুয়ার প্রিন্টেড হলুদ এবং নীল দুই রঙের জার্সি তৈরি করেছে নাইকি। যেখানে হলুদ জার্সিটির পুরো বডিতেই জাগুয়ারের পশম দ্বারা অনুপ্রাণিত জাগুয়ারের প্রিন্ট প্যাটার্ন দিয়ে জার্সিটি সাজানো হয়েছে।

হলুদ জার্সিতে জাগুয়ার প্রিন্টেড যতটা না ফুটেছে সেটি সবচেয়ে বেশি আকর্ষণীয় মাত্রা পেয়েছে নীল অ্যাওয়ে জার্সিতে। ব্রাজিলের ক্ল্যাসিক ব্লু অ্যাওয়ে জার্সির হাতাতে সবুজ রঙের গ্রাফিকসের কাজ দর্শকদের চোখে ভিন্নমাত্রা এনে দেবে বলে বিশ্বাস নাইকির।

এ ছাড়াও তাদের তৈরি নতুন ট্র্যাক জ্যাকেটে পুরোটাই প্রাণীদের ছাপের পাশাপাশি থ্রোব্যাকও রয়েছে। নাইকি বিশ্বাস করে, ব্রাজিলের নতুন এই জার্সিতে দেশটির সংস্কৃতি, পরিবেশ এবং তাদের ঐতিহ্য ফুটে উঠবে।

২১ নভেম্বর শুরু হবে এবারের কাতার বিশ্বকাপ। যেখানে গ্রুপ ‘জি’ তে জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সবচেয়ে সফল দল। পাঁচবারের বিশ্বকাপ জেতা দলটির সঙ্গে গ্রুপে রয়েছে সার্বিয়া, সুইজারল্যান্ড এবং ক্যামেরুন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com