1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ

‘হামলার প্রস্তুতি’ হিসেবে চীনের মহড়া, দাবি তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৫৩৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আকাশ ও সমুদ্রে চীন মহড়া চালাচ্ছে তাইওয়ানে আগ্রাসন চালানোর প্রস্তুতি হিসেবে। স্বশাসিত দ্বীপরাষ্ট্র তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেছেন।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফর কেন্দ্র করে বিশাল সামরিক মহড়া শুরু করে চীন। প্রথমে পাঁচদিনের কথা বললেও সোমবার নতুন করে সামরিক মহড়ার ঘোষণা দেয় বেইজিং।

মঙ্গলবার তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উয়ু তাইপেতে এক সংবাদ সম্মেলনে বলেন, তাইওয়ানে হানা দেওয়ার উদ্দেশ্যে চীন সামরিক মহড়া এবং তাদের রণসংগীত বাজাচ্ছে।
তিনি আরও বলেন, তাইওয়ানিদের মনোবল দুর্বল করতে চীন ব্যাপক পরিসরে সামরিক অনুশীলন এবং ক্ষেপণাস্ত্র মহড়া ও সাইবার আক্রমণ করছে।

তাইওয়ানের এই শীর্ষ কূটনীতিক বেইজিংয়ের সামরিক মহড়ার নিন্দা পুনর্ব্যক্ত করেন। চীনা সেনাবাহিনীর কর্মকাণ্ডে বিশ্বের অন্যতম ব্যস্ততম জাহাজ এবং আকাশপথ বাধাগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

চীনের সামরিক মহড়া অনুকরণে তাইওয়ানের সেনাবাহিনীও লাইভ ফায়ারিং মহড়া চালায়। এরপর তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে আসলেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের যুদ্ধ যুদ্ধ খেলা তাইওয়ানের অধিকারের গুরুতর লঙ্ঘন। চীনের প্রকৃত লক্ষ্য তাইওয়ানের বিদ্যমান পরিচয় (স্ট্যাটাস কো) পরিবর্তন করা। তবে কর্তৃত্ববাদের কাছে বিশ্বের গণতন্ত্রপন্থী দেশগুলো মাথানত করবে না আশাবাদ ব্যক্ত করে পাশে দাঁড়ানোর জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ প্রদান করেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com