1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ

কিয়ারাকে দেখে সবার প্রশ্ন -‘প্যান্ট কোথায়?’

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ২৪০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সাফল্যের হাওয়ায় ভাসছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। একের পর এক তার অভিনীত সিনেমা বক্স অফিসে হিট হচ্ছে, দর্শকপ্রিয়তা পাচ্ছে।

সমসাময়িক অন্য কোনো অভিনেত্রীর ক্যারিয়ার এতটা মসৃণ নয়। তাই কিয়ারা স্বর্ণালী সময় পার করছেন বটে।

কিন্তু এর মধ্যেও সমালোচনা, কটাক্ষ থেমে নেই। এবার ব্লেজার পরে করন জোহরের পার্টিতে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়েছেন কিয়ারা আদভানি।

নেটিজেন প্রশ্ন তুলছে, ‘প্যান্ট কোথায়?’

সম্প্রতি মুক্তি পাওয়া ‘যুগ যুগ জিও’ সিনেমাটি দর্শকের দারুণ সাড়া পেয়েছে। এ উপলক্ষে সাকসেস পার্টির আয়োজন করা হয় করন জোহরের বাড়িতে।

সেখানে অংশ নেন কিয়ারা আদভানি, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, নীতু কাপুরসহ সিনেমাটির সংশ্লিষ্টরা।

পার্টিতে সাদা টি-শার্ট, শর্ট প্যান্ট ও টিয়া রঙের একটি ব্লেজার পরে হাজির হন কিয়ারা আদভানি। তবে তার প্যান্ট দৃশ্যমান নয়। এ কারণেই বিপত্তি। কিয়ারার এমন সাজের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই কটাক্ষের বন্যা বয়ে গেছে।

কেউ বলেছেন, ‘কিয়ারা হয়ত প্যান্ট পরতে ভুলে গেছেন’, কারো মন্তব্য, ‘এরা ব্লেজারের সঙ্গে প্যান্ট কেনে না কেন?’; আবার কেউ জানতে চেয়েছেন, ‘প্যান্ট কোথায়?’

পোশাক নিয়ে এর আগেও একাধিকবার ট্রলের শিকার হয়েছেন কিয়ারা আদভানি। মাস দুয়েক আগে ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমার প্রচারণায় গিয়ে বিপাকে পড়েন অভিনেত্রী।

পরনে ছোট পোশাক থাকায় অনুষ্ঠানের মঞ্চে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন তিনি। ওই সময় তার সামনে এসে পরিস্থিতি সামাল দেন সহ-অভিনেতা কার্তিক আরিয়ান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com