1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ

কবে মা হবেন জানালেন পরীমনি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ২৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঘরে নতুন অতিথির আগমন বার্তা আরো ভালো করে বুঝতে পারছেন পরীমনি। নতুন অতিথিকে বরণ করে নিতে বাড়িতেও ভিড় বাড়ছে। শাশুড়ি মা থেকে খালা সবাই ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে।

গত মঙ্গলবার স্বামী শরীফুল রাজকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন পরীমনি।

চিকিৎসক জানিয়েছেন, পরী ও গর্ভের সন্তান সুস্থ আছে। সঙ্গে জানিয়েছেন বহুল প্রতীক্ষিত সেই দিন-তারিখও- ২৮ আগস্ট পৃথিবীর আলো দেখতে পারে পরীমনির সন্তান।

পরীমনি বলেন, চিকিৎসক ২৮ আগস্ট সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাব্য ডেট দিয়েছেন। নতুন অতিথিকে বরণ করতে শাশুড়ি মা, খালাসহ অনেকেই আমার বাসায়। এর মধ্যে রাজের দুটি সিনেমা (‘পরাণ’ ও ‘হাওয়া’) মুক্তি পেয়েছে।

সিনেমা নিয়ে প্রচারণার ব্যস্ততার মধ্যেও আমাকে সময় দিচ্ছে। সবাই আমাকে নিয়ে ব্যস্ত। খুবই সুন্দর সময় পার করছি।

কিন্তু তার গর্ভের সন্তান ছেলে না মেয়ে এ নিয়ে এখনো কিছুৃই বলেননি এই নায়িকা। এদিকে অনাগত সন্তানের জামাকাপড় দেখে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা নিজেদের মতো করে জানাচ্ছেন মন্তব্য।

‘মাঝে মাঝে আমার মনে হয়, সে আমার ডানা হয়ে আসবে। আমাকে ওড়াতে আসবে। আমি উড়ব, খুব করে একদিন।’

গত ১৮ এপ্রিল নিজের ফেসবুক পেজে এভাবেই নিজের মা হতে যাওয়ার অনুভূতি প্রকাশ করেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় এই নায়িকা। স্বামী-রাজের সঙ্গে নতুন অতিথির জন্য করেছেন কেনাকাটা।

এরই মধ্যেই সেসবের একঝলক মঙ্গলবার ফেসবুকে প্রকাশ করেন পরী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com