1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

ভারতে কোভিড হাসপাতালে অক্সিজেনের অভাবে মৃত্যু ৭৪ জনের

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ৫১০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে নাকাল ভারত। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত এবং শনাক্তের সংখ্যা। অতিমারী করোনা ভাইরাস ভারতের চিকিৎসা ব্যবস্থাকেই চ্যালেঞ্জের মধ্যে ফেলেছে। বিশেষ করে দেশটিতে কেবলমাত্র অক্সিজেনের অভাবেই মারা যাচ্ছে শত শত রোগী।

দেশি-বিদেশি কোনো সাহায্যই কাজে আসছে না। দেশটির একটি হাসপাতালে অক্সিজেনের অভাবে কয়েকদিনে মারা গেলেন ৭৪ জন।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, দেশটির গোয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (জিএমসিএইচ) বৃহস্পতিবার দিবাগত রাতে অক্সিজেনের অভাবে ১৩ রোগীর মৃত্যু হয়েছে। এর একদিন আগে এই হাসপাতালেই অক্সিজেনের অভাবে মারা যান ১৫ জন।

হাসপাতালটির বেশির ভাগ রোগীর অক্সিজেন লেবেল কমে গেলেও অভাব থাকায় অক্সিজেন সরবরাহ করা সম্ভব হয়নি। সরকারি হিসাবে গত চারদিনে হাসপাতালটিতে অক্সিজেনের অভাবে ৭৪ জনের মৃত্যু হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এই মৃত্যুর জন্য ‘লজিস্টিক ইস্যু’ দায়ী। গত মঙ্গলবার হাসপাতালটিতে প্রথমবার ২৬ জন মারা যায়, এরপর দিন ২০ জন এবং বৃহস্পতিবার আরও ১৫ জন প্রাণ হারায়। সর্বশেষ শুক্রবার ১৩ জনের মৃত্যু হলো। তারপরও কেন অক্সিজেনের ঘাটতি পূরণ করা গেল না এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

কেন গোয়ার শীর্ষ হাসপাতালে অক্সিজেন সংকট দেখা দিয়েছে এনিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। এই কমিটি অক্সিজেন সংক্রান্ত জটিলতার বিষয়টি তদন্ত করে সরকারের কাছে সুপারিশ করবে।

গত ২৪ ঘণ্টায়ই ভারতে ৩ লাখ ৪৩ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। ফলে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪০ লাখ ৪৬ হাজার ৮০৯ জনে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৪ হাজার জন। ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ১১৭ জনে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com