1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

স্বামীর বয়স প্রসঙ্গে যা বললেন পূর্ণিমা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ২৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : গত ২৭ মে পারিবারিকভাবে বিয়ে করেন চিত্রনায়িকা পূর্ণিমা। স্বামী আশফাকুর রহমান ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। বিয়ের ২ মাস পর ২১ জুলাই সন্ধ্যায় চিত্রনায়িকা নিজেই বিয়ের খবরটি জানান সবাইকে।

নতুন সংসারে সুখেই সময় কাটছে পূর্ণিমার। স্বামী ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে আনন্দঘন পরিবেশে আছেন তিনি।

সব ঠিক থাকলেও তার ফের বিয়ের পিঁড়িতে বসাটা ভালোভাবে নিচ্ছেন না নেটিজেনরা। চলছে আলোচনা ও সমালোচনা। কিন্তু এসবে পাত্তা দিচ্ছেন না তিনি। সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জানালেন সে কথা।

বিয়ে নিয়ে নেতিবাচক আলোচনা প্রসঙ্গে পূর্ণিমা বলেন, যেকোনো ঘটনা কিংবা বিষয়ে মানুষের ইতিবাচকের পাশাপাশি নেতিবাচক কর্মকাণ্ড দেখা যায়। এটা সবসময়ই হয়। আমি সেসব নিয়ে মোটেও ভাবি না।

বিয়ে করে খারাপ কিছু করেননি উল্লেখ করে এই অভিনেত্রী আরো বলেন, আমি তো নেতিবাচক কাজ করিনি। তাই কোনো ধরনের সমালোচনা গুরুত্ব দিচ্ছি না। যারা নিন্দুক, তারা সব সময় নিন্দাই করবেন। তার জন্য কি থেমে থাকব? মোটেও না।

এদিকে নিজের বর্তমান স্বামীর বয়স নিয়ে পূর্ণিমা বলেন, এ বিষয়ে আগে থেকে প্রস্তুতি ছিলাম আমি। জানতাম, বিয়ের পর স্বামীর বয়স নিয়ে কথা উঠবে। যারা এসব লেখেন, না লিখতে পারলে ভালো থাকবেন না তারা।

আমাকে দুই–তিনটা গালি দিতে না পারলে উল্টা পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়াঝাটি করবেন তারা। আমাকে নিয়ে এভাবে গালাগালি করে যদি তাদের শান্তি লাগে, আমি খুশি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com