1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ

প্রেমের টানে এবার ছুটে এলেন মেক্সিকান তরুণী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ২৩৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রেমের টানে ছুটে আসা নতুন কোনো ঘটনা নয়। বিশ্বজুড়ে প্রতিদিনই ঘটছে এমন ঘটনা। এবার সেই টানে কলকাতার হাওড়ায় ছুটে এসেছেন মেক্সিকান এক তরুণী।

মেক্সিকোর ওই তরুণীর নাম লেসলি দেলগাডো আর হাওড়ার যুবকের নাম অরিজিৎ ভট্টাচার্য। তার প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। করোনার লকডাউনের বিধিনিষেধে যখন গোটা বিশ্ব প্রায় থমকে যায় ঠিক তখনই তরতর করে এগিয়ে যায় অরিজিৎ-লেসলির প্রেম।

এ বিষয়ে অরিজিৎ বলেন, ‘করোনার সময় লকডাউন শুরু হলে বাড়ি থেকেই কাজ করতাম। কাজের পাশাপাশি সময় কাটাতে ইন্টারনেটই ছিল ভরসা। সেখানেই লেসলির সঙ্গে আলাপ।’ রসিকতা করে তিনি বলেন, ‘করোনা না এলে তো আমাদের আলাপও হত না!’

অরিজিৎ আরও বলেন, ‘পরিবারের সঙ্গে কথাবার্তা বলে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি আমরা। ১৯ জুন আমাদের রেজিস্ট্রি বিয়ে হয়েছে।’

পরে সামাজিক অনুষ্ঠানও করতে চান এই যুগল। আগামী ৫ জুলাই সাত পাকে বাঁধা পড়বেন দুজনে। তাদের এ সিদ্ধান্তে আনন্দিত অরিজিতের বাবা বিনায়ক ভট্টাচার্য।

অবসরপ্রাপ্ত ব্যাংককর্মী বিনায়ক বলেন, ‘লেসলি অত্যন্ত ভালো মেয়ে। সবাইকে আপন করে নিয়েছে। আমাদের সঙ্গে ভালোভাবে কথা বলার জন্য বাংলা এবং ইংরেজিও শিখছে। আর লেসলির সঙ্গে কথা বলার জন্য স্প্যানিশ ভাষা শিখেছে অরিজিৎ।’

অক্টোবর মাস পর্যন্ত হাওড়ায় থাকবেন অরিজিৎ এবং লেসলি। এরপর মেক্সিকোয় যাবেন তারা। সেখানে সামাজিক অনুষ্ঠানে আরও একবার বিয়ে হবে তাদের। লেসলি বলেন, ‘আমাদের বিয়ে নিয়ে খুবই এক্সাইটেডি লাগছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com