1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

টাইগারদেরকে ১৩৬ রানের লক্ষ্যমাত্র বেঁধে দিল জিম্বাবুয়ে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২৩০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মোসাদ্দেক হোসেন সৈকতের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে জিম্বাবুয়েকে ১৩৫ রানে আটকে রাখতে সক্ষম হয়েছে বাংলাদেশ।

রোববার হারারে স্পোর্টস ক্লাব মাঠে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক জিম্বাবুয়ে।

আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই মোসাদ্দেকের অফ স্পিনে বিভ্রান্ত হয় স্বাগতিকরা। ইনিংসের প্রথম স্পেলে ৪ ওভারে ২০ রানে জিম্বাবুয়ের প্রথম সারির ৫ উইকেট শিকার করেন মোসাদ্দেক। তার অসাধারণ বোলিংয়ে ৩১ রানে ৫ উইকেট হারানো জিম্বুবয়েকে সম্মানজনক স্কোর উপহার দিতে দারুণ ব্যাটিং করেন সাবেক অধিনায়ক সিকান্দার রাজা।

ষষ্ঠ উইকেট জুটিতে রায়ান বুলকে সঙ্গে নিয়ে ৬৫ বলে ৮০ রানের জুটি গড়েন সিকান্দার রাজা। ৩১ বলে ৩২ রান করা বুলকে বোল্ড করে ফেরান হাসান মাহমুদ।

ইনিংসের ১৯তম ওভারে বাউন্ডারি হাঁকাতে গিয়ে মোস্তাফিজের বলে ক্যাচ তুলে দেন সিকান্দার রাজা। তার আগে ৫৩ বলে চার বাউন্ডারি আর দুটি ওভার বাউন্ডারির সাহায্যে দলীয় সর্বোচ্চ ৬২ রান করেন সিকান্দার।

ইনিংসের শুরুতে উদ্বোধনী ওভারে বোলিংয়ে এসেই ৫ রানে জিম্বাবুয়ের ২ উইকেট শিকার করেন মোসাদ্দেক। প্রথম বলে রাগিস চাকাভা আর শেষ বলে ওয়েসলি মাধেভেরেকে ফেরান তিনি।

ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে অধিনায়ক ক্রেগ আরভিনকে ক্যাচ তুলতে বাধ্য করেন মোসাদ্দেক। ৪ বলে মাত্র ১ রান করে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিনি।

এরপর ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে এসে ফের উইকেট শিকার করেন মোসাদ্দেক। ওভারের চতুর্থ বলে শন উইলিয়ামসকে নিজের বলে নিজেই ক্যাচ লুফে নেন সৈকত।

নিজের শেষ আর ইনিংসের সপ্তম ওভারে বোলিংয়ে এসে ফের উইকেট শিকার করেন মোসাদ্দেক। ওভারের পঞ্চম বলে মিল্টন শুম্বাকে ক্যাচ তুলতে বাধ্য করেন সৈকত। ৮ বলে ৩ রান করে পেসার হাসান মাহমুদের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন শুম্বা।

শুম্বার বিদায়ে ৬.৫ ওভারে ৩১ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় জিম্বাবুয়ে। প্রথম স্পেলে ৪ ওভারে মাত্র ২০ রানে ৫ উইকেট শিকার করেন মোসাদ্দেক হোসেন সৈকত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com