1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

সিরিজ বাঁচানোর ম্যাচে কেমন হবে টাইগারদের একাদশ?

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৩১৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজে ব্যাকফুটে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন তরুণ বাংলাদেশ দল। স্বাগতিক জিম্বাবুয়ে প্রথম ম্যাচে দাপট দেখিয়ে ১৭ রানে জিতেছে।

রোববার (৩১ জুলাই) বাংলাদেশ সময় পাঁচটায় অনুষ্ঠিত ম্যাচে সিরিজ বাঁচাতে ঘুরে দাঁড়াতে হবে বাংলাদেশের।

প্রথম ম্যাচে বল হাতে সুবিধা করতে পারেনি সফরকারী বাংলাদেশ। উইকেট স্পিন সহায়ক ছিল না। ফ্লাট উইকেট হলেও পেসারদের জন্য ছিল বাউন্স-পেস। কিন্তু পেসাররাই দু’হাত খুলে রান দিয়েছেন। ভালো করতে পারেনি স্পিনার নাসুম আহমেদও।

হারারে স্পোর্টস ক্লাবের উইকেট-কন্ডিশন দ্বিতীয় ম্যাচেও একই থাকবে। টাইগারদের তিন পেসার নিয়ে নামার সম্ভাবনাই বেশি। স্পিন আক্রমণে নাসুম থাকবেন। পরিবর্তনের সুযোগ কেবল মোসাদ্দেক হোসেনের জায়গায় ডানহাতি স্পিনার শেখ মেহেদি হাসানকে খেলানো। কারণ তিনি বড় শট খেলায় কিছুটা এগিয়ে।

ব্যাটিং লাইন আপেও পরিবর্তনের আভাস নেই। মুনিম শাহরিয়ার তার ক্যারিয়ারের শুরুর ৪ ম্যাচেই ব্যর্থ হয়েছেন। তবে টিম ম্যানেজমেন্ট তাকে যথেষ্ট সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েই জিম্বাবুয়ে এনেছে। পরিবর্তন আসলে মুমিনের জায়গায় খেলানো হতে পারে পারভেজ ইমনকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক, নাজমুল শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ: রেগিস চাকাভা, ক্রেগ আরভিন, ওয়েলসি মেধেভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, রায়ান বার্ল, মিল্টন শুম্বা, লুক জনজি, ওয়েলিংটন মাসাকাদজা, এনগ্রাভা, তানাকা চিভাঙ্গা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com