1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ

মা হচ্ছেন বিপাশা বসু!

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ২৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মা হচ্ছেন বিপাশা বসু। আর এখবরে উচ্ছ্বসিত বাঙালি কন্যার অনুরাগীরা। এর আগেও অবশ্য বহুবার বিপাশার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে এবার আর গুঞ্জন নয়, সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বিপাশা বসুর অন্তঃসত্ত্বা হওয়ার খবর তার পরিবার সূত্রেই জানা গেছে। খুব শীঘ্রই বাবা-মা হওয়ার খবর বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার অনুরাগীদের সঙ্গে এই সুখবর ভাগ করে নেবেন।

২০১৫ সালে ভূষণ প্যাটেলের ছবি ‘অ্যালন’-একসঙ্গে অভিনয় করেন বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার। সেখান থেকেই বন্ধুত্ব, পরে প্রেম। এরপর ২০১৬ সালে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়েন বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার। বিয়ের ৬ বছর পর মা হতে চলার সুখবর শোনালেন বঙ্গ তনয়া বিপাশা। এবছর ষষ্ঠ বিবাহবার্ষিকীতে স্বামী করণের উদ্দেশ্যে বিপাশা লিখেছিলেন, ‘আমার চোখে মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য তোমায় ধন্যবাদ। যেদিন প্রথম তোমার সঙ্গে দেখা হয়েছিল, তারপর থেকে আজ পর্যন্ত কোটি কোটিবার উজ্জ্বল হয়ে উঠেছি।’

অন্যদিকে, ইনস্টাগ্রামে করণ সিং গ্রেভারও বিয়ের ভিডিয়ো পোস্ট করে বিপাশার উদ্দেশ্যে লেখেন, ‘আমার হওয়ার জন্য এবং আমাকে বিশ্বের সবচেয়ে ভাগ্যবান, সুখী এবং সবচেয়ে প্রিয় ব্যক্তি করার জন্য তোমকে ধন্যবাদ!’ করণ আরও লেখেন, ‘আমি প্রতি রাতে ঘুমতে যাই এই ভেবে যে আমি সম্ভবত তোমাকে আর ভালবাসতে পারব না। তারপর সকালে ঘুম থেকে উঠে অনুভব করি, গত রাতে আমি কতটা নির্বোধের মতো একথা ভেবেছিলাম। আমি অবশ্যই তোমাকে এখনও অনেক বেশি ভালবাসি! এটা একটা দুষ্ট চক্র! শুভ ষষ্ঠী বিবাহবার্ষিকী আমার ভালবাসা!’

শেষবার করণ সিং গ্রেভারকে ওয়েব সিরিজ ‘কবুল হ্যায় ২.০’-তে দেখা গিয়েছিল। আর বিপাশা অভিনয় করেন ক্রাইম থ্রিলার ‘ডেঞ্জারাস’।

প্রসঙ্গত, বি-টাউনে ‘আগমনী’ হাওয়া বইছে। খুব শীঘ্রই মা হবেন সোনম কাপুর, আলিয়া ভাট। আর এর মাঝেই বিপাশার অন্তঃসত্ত্বা হওয়ার খবর মিলল। তবে ঠিক কবে বিপাশা এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নেন এখন সেটাই দেখার। সূত্র: জি নিউজ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com