1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের অধিনায়ক পরিবর্তন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ২৫২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : অধিনায়ক পরিবর্তন, দলের তিন সিনিয়র তিন সদস্য না থাকাসহ কয়েকটি চমক রেখে ঘোষণা করা হয়েছে জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ দল।

শুক্রবার (২২ জুলাই) রাজধানীর একটি হোটেলে দীর্ঘ বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ১৫ সদস্যের টি-টোয়েন্টি ও ১৬ সদস্যের ওয়ানডে দল দেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

ছুটি নেয়ায় এই সফরে যাচ্ছেন না তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া টি-টোয়েন্টি সিরিজে বোর্ডের ইচ্ছায় বিশ্রাম পেয়েছেন দুই সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। রিয়াদ না থাকায় জিম্বাবুয়ে সফরে বিশ ওভারের ফরম্যাটের নতুন অধিনায়ক করা হয়েছে নুরুল হাসান সোহানকে।

এই ফরম্যাটে দীর্ঘ সময় পর সুযোগ পেয়েছেন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। এর আগে পাকিস্তানের বিপক্ষে জাতীয় দলে ডাক পেলেও অভিষেক হয়নি তার। এবার সিরিয়রদের অনুপস্থিতিতে আবার জাতীয় দলে ফিরেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই ব্যাটসম্যান।

চোট কাটিয়ে ফিরে আবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন তরুণ পেসার হাসান মাহমুদ। তাকে দুই ফরম্যাটেই রাখা হয়েছে। টি-টোয়েন্টিতে না থাকলেও ওয়ানডে স্কোয়াডে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম।

আগামী ২৬ জুলাই জিম্বাবুয়ের বিমান ধরবে বাংলাদেশ দল। সেখানে হারারে মাঠে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। বিশ ওভারের ফরম্যাট দিয়ে সফর শুরু হবে। যেখানে প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ৩০ জুলাই।

টি-টোয়েন্টি দল : নুরুল হাসান সোহান (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ ও পারভেজ হোসেন ইমন।

ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত ও তাইজুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com