1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ

রাশিয়ার সঙ্গে ইরানের তেল শিল্পের ইতিহাসে বৃহত্তম চুক্তি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২৯৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাশিয়ার সঙ্গে তেল শিল্পের ইতিহাসের সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগের চুক্তি স্বাক্ষরিত হয়েছে ইরানের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তেহরান সফরের সময়ে ইরানের তেল মন্ত্রণালয় এই ঘোষণা দেয়।

ইরানের তেল ও জ্বালানি মন্ত্রণালয়ের নিজস্ব বার্তা সংস্থা ‘সানা ও প্রেসটিভি’ জানিয়েছে, ইরানের জাতীয় তেল কোম্পানি ও রাশিয়ার জ্বালানি প্রতিষ্ঠান গ্যাসপ্রমের মধ্যে প্রায় ৪০ বিলিয়ন [চার হাজার কোটি] ডলারের ‘কৌশলগত সহযোগিতা চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে।

চুক্তিটি ভার্চুয়ালি সই হয়েছে বলেও জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম। সিরিয়া বিষয়ক আস্তানা শীর্ষ সম্মেলনে যোগ দিতে পুতিন মঙ্গলবার তেহরান সফরে আসেন এবং ওই সম্মেলনে যোগ দেওয়া ছাড়াও তিনি ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতার সঙ্গে আলাদা দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন সামরিক অভিযান শুরু করার পর এই প্রথম পুতিন বিদেশ সফরে গেলেন। তিনি এমন সময় এ সফর করলেন যখন গত পাঁচ মাসে রাশিয়া মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর নজিরবিহীন নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে।

ইরানের জাতীয় তেল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহসেন খুজাস্তে মেহর বলেছেন, আমেরিকার নিষেধাজ্ঞার মধ্যেই এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে; কাজেই [প্রমাণিত হয়েছে] বিশ্ব বাজার থেকে ইরানের তেলকে আলাদা করে ফেলা সম্ভব নয়।

তিনি বলেন, ইরানের তেলের ওপর বিশ্ব নির্ভরশীল এবং এ কারণে ইরান বিশ্ব বাজারে তেল সরবরাহের একটি স্থিতিশীল ও নিরাপদ দেশে পরিণত হয়েছে।

তিনি জানান, প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে গত সপ্তাহে গ্যাজপ্রমের কর্মকর্তারা ইরান সফর করে গেছেন এবং তখনই ৪০ বিলিয়ন ডলারের চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে।

খুজাস্তে মেহর বলেন, এর আগে রাশিয়ার সঙ্গে ইরানের তেল খাতের উন্নয়নের জন্য ৪ বিলিয়ন ডলারের চুক্তি সই হয়েছিল, বর্তমানে যার বাস্তবায়ন চলছে। সূত্র: প্রেসটিভি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com