1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

৩৪ টেস্ট, ৫৯ ওয়ানডে ও ৫১ টি-টোয়েন্টি খেলতে প্রস্তুত টাইগাররা?

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ২৯৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে তিন ধাপে ঢাকায় ফিরছে ক্রিকেটাররা। আজ ঢাকায় পা রাখছেন ব্যাটিং কোচ জেমি সিডন্স ও ফিজিও বায়েজিদুল ইসলাম। ঢাকায় ফিরে সিডন্স উড়ে যাবেন অস্ট্রেলিয়া। জাতীয় দলের ক্রিকেটাররা দেশে ফিরবেন দুই ধাপে ২০ ও ১ জুলাই। দলের সঙ্গে ফিরছেন না টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। লন্ডনে কয়েকদিন থেকে ঢাকায় ফিরবেন টাইগার ওয়ানডে অধিনায়ক। এরপর হারারেতে দলের সঙ্গে মিলবেন। ৩টি করে টি-২০ ও ওয়ানডে খেলতে ২৭ জুলাই বাংলাদেশ ক্রিকেট দল জিম্বাবুয়ে যাবে। এ বছর আরও অনেকগুলো টেস্ট, ওয়ানডে ও টি-২০ বাকি টাইগারদের।

এর মধ্যেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৩-২০২৭ সাল পর্যন্ত ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) চূড়ান্ত করেছে। আগামী ৫ বছরে বাংলাদেশ সাদা পোশাকে ৩৪ টেস্ট, রঙিন পোশাকে ৫৯ ওয়ানডে ও ৫১ টি-২০ ম্যাচ খেলবে। সবমিলিয়ে পাঁচ বছরে ১৪৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে। ওয়েস্ট ইন্ডিজ খেলবে ১৪৬টি। তবে ওয়ানডেতে সবচেয়ে বেশি খেলবে বাংলাদেশ, ৫৯টি। ৫৮ ম্যাচ নিয়ে দুইয়ে শ্রীলঙ্কা। আইসিসির এএফটিপিতে এই প্রথম বিপিএলের জন্য উইন্ডো পেয়েছে। বিসিবি আগামী ৩ বছরের বিপিএলের সূচি ঘোষণা করেছে। প্রতি বছরই বিপিএল অনুষ্ঠিত হবে জানুয়ারি-ফেব্রুয়ারি। একই সময় অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, দক্ষিণ আফ্রিকা টি-২০ প্রিমিয়ার লিগ ও সংযুক্ত আরব আমিরাতে লিগ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ প্রথম ওয়ানডে খেলে ১৯৮৬ সালে। এরপর সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ পর্যন্ত ওয়ানডে খেলেছে ৩৯৭টি। জয় ১৪৩টি। আইসিসির নতুন এফটিপিতে শুধুমাত্র বাংলাদেশ ও শ্রীলঙ্কা ৫০টি বেশি করে ওয়ানডে খেলবে। বাকি সব দেশ ৫০’র নিচে ম্যাচ খেলবে। টেস্ট খেলবে ৩৪টি।

গত এফটিপিতে বাংলাদেশের টেস্ট ম্যাচ সংখ্যা ৩০টি। এখন পর্যন্ত টেস্ট খেলেছে ২৮টি। নভেম্বর-ডিসেম্বরে ভারতের বিপক্ষে ঘরের মাঠে খেলবে দুটি টেস্ট। আগামী এফটিপিতে বাংলাদেশ থেকে বেশি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া ৪২, ইংল্যান্ড ৪১ ও ভারত ৩৮টি। আগামী এফটিপিতে বাংলাদেশ সফর করবে ভারত, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে খেলবে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com