1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

নড়াইলের ঘটনা ইসলাম ও দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ : হেফাজত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ২২২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নড়াইলে হিন্দু যুবক আকাশ সাহার ইসলাম অবমাননা ও সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছে দেশের সর্ববৃহৎ ধর্মীয় অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সোমবার হেফাজতের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান এক যৌথ বিবৃতিতে এ মন্তব্য করেন।

বিবৃতিতে তারা বলেন, নড়াইলে হিন্দু যুবক আকাশ সাহা মানবতার মুক্তির দূত মহানবী হজরত মোহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করার পর এই ঘটনায় প্রতিবাদ জানায় সাধারণ মুসলমান। সেই প্রতিবাদ অনুষ্ঠিত হয় জুমার নামাজের পর। কিন্তু পরে দুষ্কৃতিকারীরা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এই হামলা ও ভাঙচুরের ঘটনা শুধু নিন্দনীয়ই নয়, এটা স্পষ্ট ইসলাম বিরোধী কর্মকাণ্ড।

তারা বলেন, আমরা স্পষ্ট বলতে চাই, বিষয় এখানে দুইটি। একটা আকাশ সাহার ইসলাম অবমাননা এবং অন্যটা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা ও ভাঙচুর। তবে দুইটা ঘটনাই একই সূত্রে গাঁথা। আমরা মনে করি, যারা আকাশ সাহাকে দিয়ে ইসলাম অবমাননা করিয়েছে, তারাই সংখ্যালঘুদের ওপর হামলার ইন্ধন যুগিয়েছে।

সংগঠনের শীর্ষ এই দুই নেতা দাবি করে বলেন, আকাশ সাহাকে যেমন কঠোর শাস্তির আওতায় আনতে হবে, তেমনি সঠিক তদন্তের মাধ্যমে সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তির সম্মুখীন করতে হবে।

তাদের মতে- তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এসব ঘটনার পেছনের শক্তিকে খুঁজে বের করা। তারা বলেন, আমরা বিগত কয়েক বছর যাবত লক্ষ্য করছি হিন্দু সম্প্রদায়ের মুষ্টিমেয় কিছু লোক বারবার ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করছে এবং এরপর একটা গোষ্ঠী নিরাপরাধ সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছে। জেনে-বুঝে কেন কটূক্তি করা হচ্ছে এবং হামলার পেছনে কারা কলকাঠি নাড়ছে, তা সবসময় আড়ালে থেকে যাচ্ছে।

তারা বলেন, আমরা মনে করি এসব কাজ ইসলাম ও দেশ বিরোধী শক্তির দ্বারা সংগঠিত হচ্ছে। তারা ইসলাম অবমাননা করে সাধারণ মুসলমানদের ক্ষেপিয়ে তুলছে এবং এই সুযোগে সংখ্যালঘুদের ওপর হামলা করে দেশের ভাবমূর্তি নষ্ট করছে। এসব ষড়যন্ত্রকারীদের অবিলম্বে খুঁজে বের করতে হবে।

শীর্ষ এই দুই নেতা বলেন, আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, ইসলাম অবমাননার বিরুদ্ধে কঠোর আইন করতে হবে। যাতে কেউ ইসলাম অবমাননার সুযোগ না পায় এবং এটিকে কেন্দ্র করে নিজেদের স্বার্থে সংখ্যালঘুদের হামলা করতে না পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com