1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

মাহমুদউল্লাহ’র নেতৃত্বে সমস্যা নেই: পাপন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ২৯৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা ছিল রোববার। আলোচনার মূল বিষয় ছিল শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণের জন্য পরামর্শক নিয়োগ দেওয়া। সভায় পরামর্শক নিয়োগ চূড়ান্ত না হলেও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, বড় দুটি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে।

এর বাইরে বিপিএল নিয়ে বোর্ড সভায় আলাপ হয়েছে। টেস্ট ক্রিকেট নিয়ে কিছু পরিকল্পনার কথা উঠেছে। আলাপ হয়েছে ঘরোয়া ক্রিকেট কাঠামো নিয়েও। মাহমুদউল্লাহর টি-২০ নেতৃত্বের ভবিষ্যত নিয়ে আলাপ-আলোচনার কথা শোনা গেলেও তা হয়নি বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন বিসিবি প্রধান।

তবে দল ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে ফিরলে টি-২০ কাপ্তান, কোচ, টিম ম্যানেজমেন্টের সঙ্গে বসবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি পাপন, ‘ওরা ফিরলে ওদের সঙ্গে আলাপ করবো, বসবো। টি-২০ ফরম্যাটে হঠাৎ করে একটা পরিবর্তন আনলেই কিছু হবে কিনা সেটা একটা বিষয়। যাই করি লম্বা সময়ের জন্য চিন্তা করে করতে হবে।’

ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মুমিনুল হককে। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। নেতৃত্বে বদল আনলেও ক্যারিবীয় সফরে লাল বলে আশাজনক ফল পাওয়া যায়নি। পাপন জানিয়েছেন, মুমিনুলের সমস্যা ছিল রান পাওয়া নিয়ে, নেতৃত্ব নিয়ে নয়। মাহমুদউল্লাহর বিষয়টিও একই।

বিসিবি বসের মতে, ‘মাহমুদউল্লাহর নেতৃত্বে নিয়ে সমস্যা নেই। সে রান পাচ্ছে না বলে তাকে নিয়ে এতো কথা উঠছে। রান পেলেই সব ঠিক হয়ে যাবে। আমাদের আগামী বিশ্বকাপ অস্ট্রেলিয়ায়। যেকোন অধিনায়কের জন্যই এটা কঠিন হবে। সুতরাং কাউকে সরালেই পরিবর্তন আসবে এমন নয়। দুই-তিন মাসে দলে আহামরী পরিবর্তন আনাও সম্ভব না।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com