1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

টস জিতে ফিল্ডিংয়ে তামিমরা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ২৩৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় ইতোমধ্যেই নিশ্চিত করেছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচ জিতে এবার উইন্ডিজকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য বাংলাদেশের।

এই ম্যাচে শুরুতেই ভাগ্য সঙ্গ দিয়েছে বাংলাদেশকে। টসে জিতেছেন অধিনায়ক তামিম ইকবাল। জিতেই নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বেশ কিছু সময় চলে গিয়েছিল বৃষ্টির কবলে। ম্যাচ হয়েছিল ৪১ ওভারের। সেই ম্যাচে উইন্ডিজকে ১৪৯ রানে বেঁধে রাখে বাংলাদেশ। এরপর ঠান্ডা মাথায় সেই লক্ষ্য তাড়া করে ৬ উইকেট হাতে রেখে।

গত বুধবার দ্বিতীয় ওয়ানডের দিনও শুরুতে বৃষ্টি ছিল কিছুটা। সে কারণে কিছুক্ষণের জন্য সেন্টার উইকেটও ঢাকা ছিল। তবে ম্যাচ শুরুর আগেই থেমে যায় বৃষ্টি।

এরপর উইন্ডিজকে ১০৮ রানে অলআউট করে দিয়ে ৯ উইকেটের সহজ জয় তুলে নেয় বাংলাদেশ। ফলে সিরিজ জয়ও নিশ্চিত করে ফেলে তামিম ইকবালের দল। আজ তৃতীয় ম্যাচে বাংলাদেশের লক্ষ্য হোয়াইটওয়াশ।

এর আগে টেস্ট আর টি-টোয়েন্টি সিরিজ ভালো যায়নি বাংলাদেশের। টেস্টে হোয়াইটওয়াশের পর ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও হেরেছে ২-০ ব্যবধানে। একটি টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যাক্ত হয়েছে।

ওয়ানডে সিরিজে অবশ্য বদলে গেছে বাংলাদেশের চেহারা। ক্রিকেটের দীর্ঘ আর ক্ষুদ্রতম ফরম্যাটের জীর্ণশীর্ণ পারফর্ম্যান্সকে পেছনে ফেলে প্রথম দুই ওয়ানডেতে তুলে নিয়েছে দাপুটে জয়। তাতেই সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com