1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ

অবশেষে গোতাবায়ার পদত্যাগ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ২২২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : অবশেষে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার বিতর্কিত প্রেসিডেন্ট গোতাবায়া। মালদ্বীপ থেকে পালিয়ে সিঙ্গাপুরে যাওয়ার পর স্পিকারের কাছে পদত্যাগপত্র ইমেইল করেছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির স্পিকার। তার পদত্যাগের খবর আসার পর কলম্বোতে আনন্দ মিছিল বের করেন সাধারণ মানুষ।

গত শনিবার গোতাবায়ার পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো।

সোমবার তিনি শ্রীলঙ্কার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন। কিন্তু তখন কলম্বো বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা তার কাগজপত্র ঠিক করে দিতে অস্বীকৃতি জানান।

এরপর মঙ্গলবার মধ্যরাতে স্ত্রী ও দুইজন নিরাপত্তারক্ষীকে নিয়ে বিমান বাহিনীর বিশেষ বিমানে করে মালদ্বীপে চলে যেতে সমর্থ হন গোতাবায়া।

সেখানকার মানুষ তার আসার বিষয়টি ভালোভাবে নেয়নি। এরপর নতুন ঠিকানা খুঁজতে থাকেন বিতর্কিত এই প্রেসিডেন্ট।

তিনি মালদ্বীপের সরকারের প্রতি অনুরোধ জানান, তাকে সিঙ্গাপুর পালিয়ে যেতে যেন বিশেষ বিমানের ব্যবস্থা করে দেয়া হয়। পরবর্তীতে সৌদি এয়ারলাইন্সের একটি সাধারণ বিমানে করে সিঙ্গাপুর পৌঁছান তিনি। এরপরই আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, মূলত গ্রেপ্তার এড়াতে সময়ক্ষেপণ করেছে গোতাবায়া এবং সিঙ্গাপুর গিয়ে পদত্যাগ করেছেন।

সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গোতাবায়া অবতরণ করেছেন। তিনি আশ্রয় প্রার্থনা করেননি এবং তাকে কোনো আশ্রয় দেয়া হয়নি। সিঙ্গাপুর সাধারণত আশ্রয়ের অনুরোধ মঞ্জুর করে না, এটা এখনও স্পষ্ট নয় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সিঙ্গাপুরেই অবস্থান করবেন, নাকি অন্য কোথাও যাবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com