1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ

পাত্র পছন্দ না হওয়ায় বিয়ের আসর থেকে উঠে গেলেন কনে, থানায় বর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ২২৭ বার দেখা হয়েছে

বৃহস্পতিবার বিয়ের আসর বসেছিল উত্তরপ্রদেশের এটাওয়ার ভারথানায়। রবি যাদবের সঙ্গে নীতা যাদবের সাত পাকে বাঁধা পড়ার কথা। সবই ঠিকঠাক চলছিল। মালাবদলও হয়ে গিয়েছিল। সাত পাক শুরু হতেই বিপত্তি। দুই পাক ঘোরার পরই থমকে যান কনে। কোনো কথা না বলে সোজা বিয়ের মণ্ডপ ছেড়ে বেরিয়ে আসেন তিনি। কনের বাড়ির সদস্যরা ছয় ঘণ্টা ধরে বুঝিয়েও লাভ হয়নি। কনের জেদ ভাঙতে পারেননি তার পরিবারের সদস্যরা। শেষ পর্যন্ত বাড়ি ফিরে যেতে বাধ্য হন বরের বাড়ির লোকজন।

কিন্তু কেন মাঝপথে বিয়ে ভাঙলেন কনে? উত্তরপ্রদেশের কনের অভিযোগ, বিয়ের আগে পাত্র হিসেবে অন্য একজনকে দেখানো হয়েছিল। কিন্তু বিয়ের আসরে সেই পাত্রকে আনা হয়নি। বিয়ের পোশাকে যাকে হাজির করা হয়েছিল, তার গায়ের রং বেশি কালো। মোটেও পছন্দ হয়নি কনের। তাই বিয়ে ভাঙলেন তিনি।

এদিকে কনে ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন সেই পাত্র। তাদের দাবি, বিয়ের আগে মেয়েকে প্রচুর টাকার গহনা দেওয়া হয়েছিল। কিন্তু বিয়ে ভেঙে দিলেও তা ফেরত দেওয়া হয়নি। সেই অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে হবু বর ও তার পরিবার।

তাদের দাবি, বিয়ে ভাঙায় সমাজে মুখ দেখাতে পারছেন না তারা। এই প্রতারণার প্রতিকার চেয়ে সরব উত্তরপ্রদেশের যাদব পরিবার।

সূত্র: সংবাদ প্রতিদিন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com