1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

সবার আগে আর্জেন্টিনার বিশ্বকাপ জার্সি উন্মোচিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৪২০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কয়েকদিন আগে ফাঁস হয়ে গিয়েছিল কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সি। এবার আনুষ্ঠানিকভাবে কাতার বিশ্বকাপে নিজেদের মূল জার্সি উন্মোচন করল আর্জেন্টিনা।

শুক্রবার (৮ জুলাই) নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বিশ্বকাপ জার্সি পরিহিত আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির একটি ছবি পোস্ট করে জার্সি উন্মোচন করে দেশটি।

ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে প্রথম দল হিসেবে নিজেদের জার্সি উন্মোচন করল আর্জেন্টিনা। চলতি মাসে অন্য দলগুলোরও তাদের নতুন ডিজাইনের জার্সি প্রকাশ করার কথা আছে। আর আগামী সেপ্টেম্বরের আন্তর্জাতিক ফুটবলের উইন্ডোতে প্রতিটি দল প্রথমবারের মতো গায়ে চড়াবে তাদের নতুন ডিজাইনের বিশ্বকাপের জার্সির।

আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপের জার্সি হবে ২০১৪ বিশ্বকাপের জার্সির আদলে, এমন গুঞ্জন ছিল আগে থেকেই। সেই গুঞ্জনই সত্যি হয়েছে। জার্সিটির ডিজাইন দেখতে অনেকটাই ব্রাজিলে অনুষ্ঠিত সেই বিশ্বকাপের মতো। অন্তত গলার কাটের দিক থেকে তো বটেই। সেই বিশ্বকাপে গলার কাছে কালো বর্ডার দেওয়া জার্সি ছিল আর্জেন্টিনার, ২০২২ বিশ্বকাপেও আর্জেন্টিনার জার্সির কাছে গলার কাছে বর্ডার কালো কাপড়ে করা। মিল আছে কলারেও।

আগামী ২১ নভেম্বর থেকে কাতারে মাঠে গড়াবে ফুটবল বিশ্বকাপ। এবারের আসরে গ্রুপ ‘সি’তে রয়েছে আর্জেন্টিনা, গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে পোল্যান্ড, মেক্সিকো এবং সৌদি আরব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com