1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ

প্রেমিকের সঙ্গে বিয়ে ছাড়াই সংসার করছেন রাখি!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ৪৩৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নতুন প্রেমে মজেছেন বলিউডের ‘মির্চি গার্ল’ রাখি সাওয়ান্ত। তার নতুন প্রেমিকের নাম আদিল ডুরানি। নতুন প্রেমিকের মধ্যে প্রকৃত ভালোবাসা খুঁজে পেয়েছেন এই ড্রামা কুইন।

আর তাই বিয়ে না করেই প্রেমিকের সঙ্গে দুবাইয়ে সংসার গোছাতে চলেছেন তিনি।

রাখি জানান, মুম্বাইয়ের তুলনায় দুবাইয়ের ফ্ল্যাট অনেক সস্তা। আদিল প্ল্যান করেছে দুবাইয়ে ১০টা অ্যাপার্টমেন্ট কেনার। সেই অ্যাপার্টমেন্টের একটাতেই আমরা নতুন সংসার শুরু করব।

তিনি আরো জানান, ‘আদিলের সঙ্গে খুব ভালো আছি। বিয়ে করার দরকার নেই। বেকার বিয়ে করব কেন!

বিতর্কিত কাজ কিংবা মন্তব্যে লাইমলাইটে আসাটা রাখির রুটিনে পরিণত হয়েছে। এর আগে এক সাক্ষাৎকারে রাখি জানান, রীতেশের সঙ্গে বিচ্ছেদের পর আমি ডিপ্রেশনে ভুগছিলাম। সে সময় আদিল আমার জীবনে আসে।

প্রথম দেখা হওয়ার একমাসের মধ্যেই সে আমাকে প্রেমের প্রস্তাব দেয়। তবে আমি এই প্রস্তাবের জন্য প্রস্তুত ছিলাম না। আমার মনে হয় সৃষ্টিকর্তা ওকে (আদিল) আমার কাছে পাঠিয়েছে।

রাখি-আদিলের প্রেম বেশ জমে উঠেছে। ইতোমধ্যে ব্যবসায়ী প্রেমিক রাখিকে বিএমডব্লিউ কিনে দিয়েছেন। কিন্তু আদিলের পরিবার তাদের এই সম্পর্ক মেনে নেয়নি। ফলে এই সম্পর্ক নিয়ে খানিকটা সংশয়ে আছেন রাখি।

তিনি জানান, আদিলের পরিবার এই সম্পর্কের বিরুদ্ধে। কারণ, আমি সিনেমা, টিভি ইন্ডাস্ট্রিতে খুব গ্ল্যামারাস ব্যক্তি। আমার সাজগোজ ওর (আদিল) পরিবারের অপছন্দ। আর এ কারণে ওর বাড়িতে ঝামেলাও হয়েছে।

তবে প্রয়োজনে আমি নিজেকে বদলাতে রাজি আছি। যদিও ওর দিক থেকে কেউ আমাকে পরিবর্তন করতে বাধ্য করেনি। অনেক কষ্টে ভালোবাসা পেয়েছি। আশা করি, আদিলের পরিবার আমাকে মেনে নেবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com