1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

আমি বিবাহিত : বললেন দীঘি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ২৫৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঢালিউডের নতুন প্রজন্মের অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। কিংবদন্তি নির্মাতা ও অভিনেতা কাজী হায়াতের হাত ধরে মাত্র ৬ বছর বয়সে শুরু করেন সিনেমা জগতে পথচলা। সিনেমার নাম ‘কাবুলিওয়ালা’।

প্রথম সিনেমা ‘কাবুলিওয়ালা’তে শিশুশিল্পীর ভূমিকায় অভিনয় করেই নজর কাড়েন সিনেমাপ্রেমীদের। জিতে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
ছোটবেলাতেই দীঘি তারকা খ্যাতি পেয়েছেন। তবে সেটা এক যুগ আগের কথা।

এখন দীঘি পরিণত। পূর্ণাঙ্গ নায়িকা হিসেবেও তার অভিষেক হয়েছে। বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও আত্মপ্রকাশ করেছেন। সবমিলে ক্যারিয়ারে ব্যস্ত সময় পার করছেন তিনি।

এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও দারুণ সক্রিয় তিনি। প্রতিনিয়ত ছবি, ভিডিও পোস্ট করেন। সেগুলো নিয়ে অনুসারীদের মধ্যে চর্চার অন্ত নেই।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘আস্ক মি এনিথিং’ সেশনে অংশ নিয়েছেন দীঘি। সেখানে তিনি ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। এক অনুসারী দীঘির কাছে জানতে চান, ‘আপনি কি বিবাহিত?’

উত্তরে দীঘি বলেছেন, ‘আরে হ্যাঁ, আমি মানসিকভাবে রণবীর কাপুরের সঙ্গে বিবাহিত। ওকে, বাই।’

বোঝাই যাচ্ছে, মজার ছলে কথাটি বলেছেন দীঘি। আসলে বলিউড তারকা রণবীর কাপুরকে ভীষণ পছন্দ করেন তিনি। কিছুদিন আগে যখন রণবীর বিয়ে করেছেন, তখন কষ্টে রাতে ঠিকমতো ঘুমাতেও পারেননি দীঘি। অকপটে সে কথা গণমাধ্যমকেও বলেছিলেন অভিনেত্রী।

নায়িকা হিসেবে গত বছর দীঘির অভিষেক হয়। তার প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এরপর তাকে দেখা গেছে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমায়। কিছুদিন আগে ওটিটিতে তার অভিষেক হয়েছে ‘শেষ চিঠি’ নামের একটি ওয়েব ফিল্মের মাধ্যমে। যেখানে তার নায়ক ইয়াশ রোহান। এতে দীঘির অভিনয় প্রশংসিত হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল জমকালো আয়োজনে অভিনেত্রী আলিয়া ভাটকে বিয়ে করেন রণবীর কাপুর। তাদের বিয়ের খবর শুনে তখন কেবল দীঘি নন, বাংলাদেশের আরো একাধিক অভিনেত্রীর মন ভেঙেছিল। তারা মনে মনে রণবীরকে পছন্দ করতেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com