1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ

‘আমার যত আগুন পুরুষ সঙ্গী আর বিতর্কিত মন্তব্যে’

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ২৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : টলিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। মাঝেমধ্যেই তার কর্মকাণ্ড কিংবা মন্তব্যে শুরু হয় বিতর্ক। ইদানিং নিজের ফিটনেস প্রশিক্ষক ত্র্যম্বকের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। বিশেষ ভঙ্গিতে তাদের কয়েকটি ছবি ভাইরালও হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের সঙ্গে নিজের এ ছবি ভাইরালের ব্যাপারে কথা বলেন শ্রীলেখা মিত্র। ত্র্যম্বকের সঙ্গে তার ছবির ব্যাপারে তিনি বলেন, ‘আপনাদের (সাংবাদিকদের) চিন্তা-ভাবনা উদ্দীপিত করতে!’

ইদানিং বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে যে শ্রীলেখা নাকি তার চেয়ে কম বয়সী পুরুষদের প্রতি আগ্রহী। এমন বিষয়ে জানতে চাইলে শ্রীলেখা বলেন, ‘নায়ক-নায়িকা, পরিচালক-নায়িকা, প্রযোজক-নায়িকার প্যাকেজ মেলে। আমার তো তেমন কিছুই কোনো দিনও হল না। তাই একটি প্যাকেজ বানানোর চেষ্টা। বাকিটা অনুরাগীরা কল্পনার রং মেশাবেন।’

ত্র্যম্বকের সঙ্গে সম্পর্কের বিষয়ে এ অভিনেত্রী বলেন, মা-বাবা নেই। মেয়ে বড় হচ্ছে। সে (মেয়ে) তার মতো করে ব্যস্ত। ত্র্যম্বকের জিম রয়েছে। সেখানে মাঝেমধ্যেই যান শ্রীলেখা। ত্র্যম্বকও আবার তার বাড়িতেও আসেন। শরীরচর্চার পাশাপাশি তাকে নানাভাবে অনুপ্রাণিত করেন। ত্র্যম্বকের বিশেষ বান্ধবীও রয়েছেন। সুতরাং, তার সঙ্গে প্রেমের কোনো উপায়ই নেই বলে দাবি করেন শ্রীলেখা।

এরপরই শ্রীলেখা মিত্র রসিকতা করে বলেন, ‘আমার যত আগুন পুরুষ সঙ্গী আর বিতর্কিত মন্তব্যে। তার বাইরে আমার আগুন কই? নেই বলেই কেউ ডেকে কাজ দেয় না। বিরোধী দলের সমর্থক। তাই কোনো সংস্থার উদ্বোধনেও আমি নেই।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com