1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

ড্র করে সিরিজ জয় সাবিনাদের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ২৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : এক ম্যাচ জয় ও আরেক ম্যাচে ড্র করে দুই ম্যাচের সিরিজ জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচ গোলশুন্য ড্র হয়েছে। বাংলাদেশের মাটিতে নারীদের প্রথম আন্তর্জাতিক প্রীতি সিরিজ জয়ের বিশেষ রেকর্ড হলো।

আগের ম্যাচে বাংলাদেশ মালয়েশিয়াকে ৬-০ গোলে হারিয়েছিল। আজ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দুই অর্ধে অনেক আক্রমণ করলেও গোল আদায় করতে পারেনি।

মালয়েশিয়া এই ম্যাচে দারুণভাবে ঘুরে দাড়িয়েছে। মালয়েশিয়ান কোচ প্রথম ম্যাচের পর রক্ষণ নিয়ে কাজ করার কথা বলেছিলেন। এর প্রতিফলন মাঠে দেখা গেছে। মালয়েশিয়া আজ রক্ষণাত্নক কৌশল অবলম্বন করেছে। তাদের জমাট বাঁধন অনেক সময় ভাঙতে সক্ষম হয়নি বাংলাদেশ।

ম্যাচের শেষের দিকে বাংলাদেশের এক ফুটবলারের ট্যাকেলে মালয়েশিয়ান ফুটবলার ব্যথা পান। এতে দুই দলের খেলোয়াড়দের মধ্যে খানিকটা তর্কাতর্কি হয়। যোগ করা সময় ছিল ৬ মিনিট। চতুর্থ মিনিটে কর্নার থেকে জটলার মধ্যে গোলের সুযোগ সৃষ্টি হয়েছিল। বাংলাদেশ ফিনিশিং দুর্বলতায় পারেনি। এই ম্যাচে ১৮ কর্নার পেয়েও সাবিনারা গোল করতে পারেননি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com