1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদপুর সফর ঘিরে বিএনপির তৎপরতা জোরদার, ঐক্যবদ্ধ প্রস্তুতির আহ্বান ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক”

বিএনপির আলালকে বিদেশ যেতে বাধা না দিতে নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ২৬৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে বাধা না দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে তাকে বিদেশ যেতে বাধা দেওয়া কেন বে-আইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

রোববার (২৬ জুন) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি ডিবিশন বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আলালের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম। তিনি আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

তাজুল ইসলাম জানান, এর আগে গত ১২ জুন কিডনির চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় আলালকে বাধা দেওয়া হয়। বিমানবন্দরে দীর্ঘ অপেক্ষা করেও তিনি ভারত যেতে পারেননি। আলালের একটি কিডনি অকেজো হয়ে গেছে। এ বিষয়ে ফলোআপের জন্য তাকে ভারত যেতে হয়।

এ জন্য তিনি গত ১২ জুন ভারত যাওয়ার উদ্দেশ্য বিমানবন্দরে যান। কিন্তু ইমিগ্রেশন তাকে আটকে দেয়। পরে তিনি গত ১৪ জুন সংক্ষুব্ধ হয়ে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন। শুনানি শেষে আদালত আজ এ আদেশ দেন।

আগামী ৪ সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। সূত্র ; ঢাকা মেইল

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com