1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ

‘আমি মুক্তিযুদ্ধ দেখিনি, তবে পদ্মা সেতুর উদ্বোধন দেখেছি’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ২৪৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বহু প্রতীক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্টে সেতু উদ্বোধন করেন তিনি। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোবিজ জগতের একঝাঁক তারকা। এদের মধ্যে চিত্রনায়ক রিয়াজ আহমেদ, ফেরদৌস আহমেদ, চিত্রনায়িকা নিপুণ আক্তার, শমী কায়সার, আফসানা মিমি, মেহের আফরোজ শাওন, জায়েদ খান, গীতিকার কবিল বকুল উল্লেখযোগ্য।

সেখান থেকে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন বলেন, ‘আমি মুক্তিযুদ্ধ দেখিনি, তবে পদ্মা সেতুর উদ্বোধন দেখেছি। এ এক অসাধারণ অনুভূতি। আমার প্রজন্ম পদ্মা সেতুর উদ্বোধনটা স্বচক্ষে দেখতে পারছে। যারা সামনাসামনি দেখছি, টিভিতে দেখছি বা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেখছি- এটা সবার জন্য একটা অসাধারণ অনুভূতি, একটা গর্বের বিষয়।’

এ সময় হুমায়ূন-পত্মী আরও বলেন, ‘জাতিগতভাবে আমরা যে হার না মানা জাতি, আমরা যে আমাদের অধিকার আদায় করতে পারি, কেউ চাইলেই যে আমাদের অধিকার খর্ব করতে পারে না- প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত চেষ্টায় আমরা সেটা আরও একবার প্রমাণ করতে পারলাম। এটা অসাধারণ একটা মুহূর্ত আমাদের সবার জন্য।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com