1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরলেন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ২০৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : অসুস্থ হয়ে টানা দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ শুক্রবার বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে গুলশানের বাসায় ফেরেন তিনি। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানান।

১০ জুন গভীর রাতে হৃদ্‌রোগের সমস্যা নিয়ে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। হাসপাতালে এনজিওগ্রাম করে তাঁর হৃদ্‌যন্ত্রে একটি রিং পরানো হয়। চিকিৎসকেরা তখন তার হৃদ্‌যন্ত্রে আরও দুটি ব্লক ধরা পড়ার কথাও জানিয়েছিলেন।

আজ বাসায় ফেরার আগে বেলা ৩টায় খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকে জানান তার চিকিৎসকেরা। তারা জানান, করোনার ঝুঁকির কারণেই অসুস্থ খালেদা জিয়াকে তার বাসায় স্থানান্তর করা হচ্ছে।

বিএনপির চেয়ারপারসনের জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার বলেন, ‘ম্যাডাম এখনো অসুস্থ। তবে তিনি যে অবস্থায় এসেছিলেন, সেই অবস্থা থেকে স্টেবল। কিডনি কমপ্লিকেশন আমরা ওয়াকওভার করেছি। উনি হাই রিস্ক অব বিল্ডিং। এখনো উনার দুইটা ব্লক রয়ে গেছে।’

অধ্যাপক তালুকদার বলেন, ‘কোভিড বাড়ছে। তাকে এখানে রাখতে চাচ্ছি না। এসব কারণে তার যদি এগুলো হয়, তাকে আবার ক্রিটিক্যাল কন্ডিশনে নিয়ে চলে যাবে। সে জন্য আমরা পূর্ণাঙ্গ মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছি যে তাকে আপাতত বাসায় নেয়া হোক। পরে যদি কোনো জটিলতা দেখা দেয়, তবে তাকে হাসপাতালে ভর্তি করা হবে।’

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এ সময় বলেন, ‘আমাদের নেত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানসহ তার পরিবারের সব সদস্য হাসপাতালের সর্বস্তরের চিকিৎসক, নার্স, প্যারামেডিকস এবং ম্যানেজমেন্টের সঙ্গে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।’

সংবাদ সম্মেলনে মেডিকেল বোর্ডের সদস্য ডা. শেখ ফরিদ আহমেদ, ডা. মো. জাফর ইকবাল, ডা. আল মামুন এবং হাসপাতালের মেডিকেল প্রমোশন বিভাগের প্রধান বিনয় কাউল উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com