1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

নির্বাচন কমিশনের চিঠি এখতিয়ার বহির্ভূত: এমপি বাহার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৪৯১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের আগে নির্বাচন কমিশন এলাকা ছাড়তে যে চিঠি দিয়েছে তা কমিশনের এখতিয়ার বহির্ভূত বলে দাবি করেছেন সরকার দলীয় সংসদ সদস্য আ কম বাহাউদ্দিন বাহার। নির্বাচন কমিশন নিজেরাই আইন লঙ্ঘন করেছে বলে মনে করেন এই আইন প্রণেতা।

বুধবার (১৫ জুন) সকালে কুমিল্লা সিটি নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলোচিত এই সংসদ সদস্য এই দাবি করেন।

বাহাউদ্দিন বাহার দাবি করেন, আইনটা হচ্ছে, সরকারের সুবিধাভোগী ব্যক্তিদের কমিশন এলাকা ছাড়তে বলতে পারে। আমি আমি সরকারের কোনো পার্ট না। আমি একজন সংসদ সদস্য। আমাকে ওই আইনের আওতায় ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি চিঠি পেয়ে ঘরেই ছিলাম।

এমপি বাহার বলেন, নির্বাচন কমিশনের চিঠি কুমিল্লার নির্বাচনে আমাকে এগিয়ে দিয়েছে। এই চিঠিটা না দিলে কুমিল্লার মানুষ এতটা বিক্ষুব্ধ হতো না। এজন্য তিনি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান।

এ সময় আওয়ামী লীগের এই নেতা বলেন, আমি কুমিল্লা ছাড়তে পারি না। আমি করোনা মহামারির সময় কুমিল্লাতেই ছিলাম। একবার হজে গিয়েছিলাম, তখন মূর্তি ভাঙার ঘটনা ঘটে। আমি কুমিল্লা ছাড়তে পারি না।

গত ৮ জুন (বুধবার) সন্ধ্যায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী জানান, চিঠিতে কোনো সময় লেখা হয়নি।

অনতিবিলম্বে সংসদ সদস্যকে নির্বাচনী এলাকা ছাড়তে বলা হয়েছে। তবে চিঠি পেয়েও বাহাউদ্দিন বাহার এলাকা ছাড়েননি। তিনি বাসাতেই অবস্থান করেন। বিষয়টি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। এটাকে নির্বাচন কমিশনের অক্ষমতা হিসেবে মন্তব্য করে বিএনপি। সুশীল সমাজের সদস্যরাও এর সমালোচনা করেন।

কুমিল্লায় ভোটের পরিবেশ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাহার বলেন, শান্তির কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। উৎসাহ-উদ্দীপনা নিয়ে সবাই ভোট দিচ্ছে। কোথাও কোনো গণ্ডগোল নেই, ঝামেলা নেই।

কুমিল্লা সদরের এই সংসদ সদস্য বলেন, প্রশাসনকে বলতে চাই, অতি উৎসাহী কোনো কর্মকর্তা যেন পরিবেশ নষ্ট না করে। সারা কুমিল্লায় উৎসবের আমেজ। সেই আমেজ যেন নষ্ট না করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com