1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

ইলিয়াস কাঞ্চনের প্রশংসায় অনন্ত জলিল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৪৩৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। তার বহুল কাঙ্খিত সিনেমা ‘দিন: দ্য ডে’ ছবিটি মুক্তি পাবে কোরবানি ঈদে। এই সিনেমাটি ইরান-বাংলাদেশের যৌথ প্রযোজনার নির্মিত।

অ্যাকশন থ্রিলার সিনেমার ব্যবসা সফলতা নিয়ে আশাবাদী তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা।

সিনেমা মুক্তির আগে চলিচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের ভূয়সী প্রশংসা করলেন অনন্ত। তার কাছে বিশেষ এক দাবিও রাখেন অনন্ত।

এক সংবাদ সম্মেলনে অনন্ত বলেন, ভালো পরিবেশ পেলে এদেশে অনেক বড় বড় বাজেটের সিনেমা নির্মাণ সম্ভব। এজন্য দেশের সিনেমার বাজার, এফডিসিকে আরও শান্ত ও সুন্দর থাকতে হবে।

এখন শিল্পী সমিতির দায়িত্ব নিয়েছেন ইলিয়াস কাঞ্চন। তিনি ভালো মানুষ। একজন আপাদমস্তক সুপারস্টার। আশা করছি তিনি সিনেমার সুস্থ ও সুন্দর পরিবেশ ফিরিয়ে আনবেন। সবাইকে নিয়ে কাজের সুষ্ঠু পরিবেশ তৈরি করবেন।

তার নেতৃত্বে ইন্ডাস্ট্রি সঠিক দিশা পাবে। তাহলে এদেশে বিদেশের অনেকেই টাকা লগ্নি করবে সিনেমার জন্য। আর এতে করে আমাদের সিনেমাও অনেক দূর এগিয়ে যাবে।’

অনন্ত জলিলের সবশেষ সিনেমা ‘মোস্ট ওয়েলকাম-২’ মুক্তি পায় ২০১৪ সালে। সেই সময় সিনেমাটি বেশ ব্যবসা সফল হয়েছিল। এরপর দীর্ঘ সাত বছরের বিরতি শেষে অবশেষে ‘দিন : দ্য ডে’ সিনেমা দিয়ে ফের পর্দায় ফিরছেন তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com