1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ

এনসিবি অফিসারকে কেঁদে কেঁদে যা বললেন শাহরুখ খান?

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ জুন, ২০২২
  • ২৫৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : শাহরুখ খানের ছেলে আরিয়ান খান বেশ কয়েক দিন আগেই মুক্তি পেয়েছেন মাদক মামলা থেকে। আরিয়ানের মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগের পর থেকেই মুখ বন্ধ রেখেছেন বলিউড কিং ও তার পরিবার।

আরিয়ানের মাদককাণ্ড নিয়ে শাহরুখ কোনো মন্তব্য মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় না করলেও, সম্প্রতি এনসিবি কর্মকর্তা ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস) কর্মকর্তা সঞ্জয় সিং ফাঁস করেছেন কিং খানের প্রতিক্রিয়া।

ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে এনসিবির ডেপুটি ডিরেক্টর (অপারেশন) সঞ্জয় সিং জানান, ছেলের মানসিক এবং শারীরিক সুস্থতা নিয়ে চিন্তিত ছিলেন শাহরুখ।

বলিউড সুপারস্টার অনুরোধ জানিয়েছিলেন, আরিয়ানের সঙ্গে সাক্ষাৎ করার ও গোটা রাত ছেলের সঙ্গে থাকার। যদিও অনুমতি মেলেনি।

শাহরুখ সেই সময় জানান, কোনো রকম প্রমাণ ছাড়াই আরিয়ানকে দোষারোপ করা হচ্ছে।

আরিয়ান ঘুমাতে পারছে না রাতে। তার শারীরিক এবং মানসিক অবস্থাও দ্রুত খারাপ হচ্ছে। শাহরুখ বাবা হয়ে কীভাবে সে যন্ত্রণা সহ্য করছেন, সে কথা জানিয়েছিলেন সঞ্জয়কে।

ছেলের কথা বলতে বলতে চোখ ভিজে যায় শাহরুখের। তিনি হতাশা আর আফসোসের সুরে বলে উঠেন, ‘মনে হচ্ছে আমরা কোনো বিরাট অপরাধী বা দানব, যারা নিমেষে এই সমাজকে শেষ করে দেব। প্রতিদিন কাজে যাওয়া অস্বস্তিকর হয়ে উঠছে আমাদের জন্য।

সঞ্জয় আরও বলেন , শাহরুখও তদন্তের সময় তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু তদন্ত চলার সময় অভিযুক্তের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলে সেটা আচরণবিধি লঙ্ঘন হয়। তাই তিনি দেখা করেননি।

গত বছরের ২ অক্টোবর মুম্বাই উপকূলে প্রমোদতরী থেকে আরিয়ানসহ তার বন্ধুদের গ্রেফতার করে এনসিবি। প্রায় এক মাস জেলে থাকার পর জামিনে ছাড়া পান আরিয়ান খান। যদিও গত মাসেই এনসিবির পক্ষ থেকে ক্লিনচিট দেওয়া হয়েছে আরিয়ানকে। কোর্ডেলিয়া ক্রুজ মাদক মামলায় দাখিল চার্জশিটে নাম নেই আরিয়ান খানের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com