1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

করোনায় শনাক্ত ১৬ কোটি ছাড়াল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ মে, ২০২১
  • ৩৫৩ বার দেখা হয়েছে

ববঙ্গনিউজবিডি ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত বিশ্বে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৬ কোটির বেশি মানুষ। এখন পর্যন্ত বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ৩৩ লাখ ছাড়িয়েছে।

ভারতসহ বিভিন্ন দেশে বেড়েছে সংক্রমণ ও মৃত্যু। গত একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ হাজার ৪৪৪ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ১০ হাজার ১৫৫ জন।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৩ লাখ ৩১ হাজার ৪০০ জন। আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৩ লাখ ৩৪ হাজার ১২৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ কোটি ৮০ লাখ ৯৮ হাজার ১২৬ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৯৬ হাজার ৯৪৬ জনের প্রাণ নিয়েছে করোনা। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৫ লাখ ৫০ হাজার ১১৫ জনের দেহে।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৯৩৮ জন। মারা গেছেন ২ লাখ ৫৪ হাজার ২২৫ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫২ লাখ ৮৫ হাজার ৪৮ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ২৫ হাজার ৭১১ জন।

করোনাভাইরাস শনাক্তের তালিকায় চারে ইউরোপের দেশ ফ্রান্স। করোনা শনাক্তে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com